বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, ওভারহেডের তারের কাজের জন্য সপ্তাহ শেষে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলা উপর প্রভাব পড়তে চলেছে। পাশাপাশি পূর্ব রেলের শিয়ালদা শাখা তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ে জানানো হয়েছে (Indian Railways)।
শিয়ালদহ শাখায় রাতভর কাজ, বাতিল পরপর লোকাল (Indian Railways)
সোনারপুর ও বারুইপুর স্টেশনের মধ্যে ডাউন লাইনের ওভারহেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ এর জন্য রাতভর ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। পাশাপাশি রেলের জারি করা বিক্ষোভক্তি অনুযায়ী শনিবার রাতে ৩০০ মিনিটের জন্য পাওয়ার ব্লক করা হবে (Indian Railways)।
পাশাপাশি রেলের তরফে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে শনিবার পেরিয়ে রবিবার রাত ১২:২৫ মিনিট থেকে ভোর পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। বাতিল করা হয়েছে তা এক নজরে দেখে নিন।

আরও পড়ুন: ট্রেনের টিকিট কাটতে UPI ব্যবহার করেন? ৩,০০০ টাকায় ফি লাগলে দেবে কে?
কোন কোন ট্রেন বাতিল থাকছে?
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ–সোনারপুর ৩৪৪১১ আপ এবং ৩৪৪১২ ডাউন লোকাল রবিবার বাতিল থাকবে।
এছাড়াও চার জোড়া লোকালের ক্ষেত্রে পরিষেবা বারুইপুর পর্যন্ত সীমিত করা হবে। অর্থাৎ, নির্ধারিত ট্রেনগুলি বারুইপুর থেকে যাত্রা শুরু করবে এবং সেখানেই যাত্রা শেষ করবে।
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
৩৪৮১১/৩৪৮১২ ডায়মন্ড হারবার–শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮১৩/৩৪৮১৪ ডায়মন্ড হারবার–শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল
৩৪৭১১/৩৪৭১২ লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল
৩৪৭১৩/৩৪৭১৪ লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (Indian Railways)।













