ইউনিট প্রতি বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি! কৃষকদের আর্থিক সহায়তা নিয়েও বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced 2 Rupees subsidy in electricity for farmers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর প্রথম বর্ধমান সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সফরেই কৃষকদের জন্য ঢালাও ঘোষণা করলেন তিনি। ইউনিট প্রতি বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি থেকে শুরু করে কৃষক বন্ধু (Krishak Bandhu) নিয়ে বড় আপডেট দেন তিনি। তাতে চওড়া হয়েছে বহু কৃষকের মুখের হাসি।

কৃষকদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা | (Suvendu Adhikari)

শুক্রবার বর্ধমানের ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে পুলিশ লাইন মাঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর কৃষকদের জন্য একের পর এক ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন, কৃষি পাম্পের বৈদ্যুতিক সংযোগে প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। চার লক্ষ কৃষক এই সুবিধা পাবেন। পাশাপাশি এই বছর থেকেই ৫৪ লক্ষ কৃষক ৩-৩-৩ মোট ৯ হাজার টাকা পাবেন।

আরও পড়ুনঃ GeM পোর্টাল থেকে কেনাকাটা বাধ্যতামূলক! ৩ মাসের ডেডলাইন বেঁধে বড় নির্দেশ অর্থ দফতরের

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী বলেন, যেসব কৃষক পিএম কিষাণ যোজনার সুবিধা পান না, তাঁদের রাজ্য সরকারের তরফে বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে। কৃষক বন্ধুরও ভেরিফিকেশন হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দুর কথায়, “কৃষক বন্ধুর ভেরিফিকেশন হয়ে যাবে। এক ছটাক জায়গা থাকলেও আমরা বছরে ৪ হাজার টাকা দেব। যেসব কৃষক পিএম কিষাণ যোজনা পান না, তাঁদের বছরে ৬ হাজার টাকা দেবে রাজ্য।“

Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী বলেন, “বরুণ দেবের আশীর্বাদে অনেক ধান উৎপাদন হবে। কুইন্টাল প্রতি ২০০ টাকা বেশি দিয়ে সরাসরি ধান কিনব। মাঝখানে কোনও দালাল থাকবে না। কোনও রকম ঊর্ধ্বসীমা নেই। যত ইচ্ছা ধান দেবেন কৃষকরা। ১০০ কুইন্টাল ধান দিলে অতিরিক্ত ২ হাজার টাকা।“

কৃষিপ্রধান ভারতের কৃষকরাই মূল চালিকাশক্তি। তাঁদের উন্নয়নে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এবার পুজোর মুখে বাংলার কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।