বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুম যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ চর্চা। সাধারণত দীপাবলির আশেপাশে বছরের দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্র। এবারও সেই ট্রেন্ড বজায় থাকবে কিনা এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে চলে এল বড় আপডেট।
অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় সরকারি কর্মীরা | (8th Pay Commission)
বিগত কয়েক মাস ধরে দেশের নানা রাজ্যের ঘুরে ঘুরে অষ্টম বেতন কমিশন বিভিন্ন সরকারি কর্মী সংগঠন, পেনশনভোগী সংগঠনের প্রস্তাব শুনেছে। তাঁদের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন, পেনশন সংক্রান্ত নানা প্রস্তাবও জমা পড়েছে। অক্টোবর মাসেও দেশের দুই রাজ্যে বৈঠক করবে কমিশন। ইতিমধ্যেই সেই সূচি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ ইউনিট প্রতি বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি! কৃষকদের আর্থিক সহায়তা নিয়েও বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ৭ অক্টোবর থেকে ৮ অক্টোবর অষ্টম বেতন কমিশন বেঙ্গালুরু ও ২২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর মুম্বইয়ে বৈঠক করবে। বেঙ্গালুরুর বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। গত ১৮ অক্টোবর অবধি সময় ছিল। তবে মুম্বইয়ের বৈঠকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ১০ অক্টোবর অবধি সময় রয়েছে।
এদিকে অষ্টম বেতন কমিশনের অফিসিয়াল পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন তার আনুষ্ঠানিক সুপারিশ প্রকাশের আগে কর্মচারী ইউনিয়ন, প্রতিনিধি, বিভিন্ন গোষ্ঠী, পেনশনভোগী সমিতি, ফেডারেশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছে। ফলে সেদিক থেকে দেখলে এই বৈঠকগুলি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

চেয়ারম্যান বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গত কয়েক মাসে দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৈঠক করেছে অষ্টম বেতন কমিশন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি সহ দেশের নানা প্রান্তে কর্মী সংগঠন ও নানা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী অক্টোবরে বেঙ্গালুরু ও মুম্বইয়ে দু’টি বৈঠক হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই বৈঠকের সম্পূর্ণ সূচি।













