বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির দাম! তবুও, একাধিক দেশে প্রতি লিটার পেট্রোল মিলছে মাত্র ৩ টাকায়

Published on:

Published on:

Petrol prices in several countries are only 3 rupees per liter.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে পেট্রোলের গড় দাম (Petrol Prices) প্রতি লিটারে ১০৮.৭০ টাকা। ভারতে সবচেয়ে কম দামে পেট্রোল পাওয়া যাচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে। বর্তমানে সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৮.৬৬ টাকা। অপরদিকে, দেশের (India) সবচেয়ে দামি পেট্রোল পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৮.৩৪ টাকা। মূলত, দেশের বিভিন্ন শহর ও রাজ্যে যেমন পেট্রোল ও ডিজেলের দামের (Fuel Prices) পার্থক্য হয়, তেমনি বিশ্বের বিভিন্ন অংশেও পেট্রোল ও ডিজেলের দামের ক্ষেত্রে হেরফের দেখা যায়। এমনকি, কিছু কিছু দেশে আবার প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ৩ টাকারও কম। এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সবার জন্য একই। এমতাবস্থায়, পেট্রোলের দর কেন আলাদা হয় সেই প্রসঙ্গে বর্তমান প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

একাধিক দেশে প্রতি লিটার পেট্রোল (Petrol Prices) মিলছে মাত্র ৩ টাকায়:

কোথায় পেট্রোল সবচেয়ে সস্তা: জানিয়ে রাখি যে, ভেনেজুয়েলা থেকে শুরু করে ইরান এবং লিবিয়ার মতো দেশগুলিতে পেট্রোলের দাম প্রতি লিটার ২ থেকে ৩ টাকা। প্রথমে পড়ে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। ওই দেশগুলিতে পেট্রোলের দাম এক বোতল জলের চেয়েও কম। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এই দেশগুলিতে পেট্রোলের দাম এত কম কেন? এর কারণ হল সরকারের ব্যাপক ভর্তুকি। সেখানকার সরকার নাগরিকদের খুব কম দামে পেট্রোল ও ডিজেল সরবরাহ করার জন্য জ্বালানির ওপর বিপুল ভর্তুকি দেয়। তাই ওই দেশগুলিতে পেট্রোলের দাম ভারতের তুলনায় প্রায় ৩২ থেকে ৪৮ গুণ সস্তা।

Petrol prices in several countries are only 3 rupees per liter.

কোথায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি: উল্লেখ্য যে, মোনাকো, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও হংকংয়ের মত দেশগুলিতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। ২০২৬ সালের সেপ্টেম্বরে হংকংয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৪২০ থেকে ৪২৫ টাকা। যা বিশ্বে সর্বোচ্চ। হংকংয়ে জ্বালানির দাম বেশি। কারণজ ওই দেশের সরকার পেট্রোলের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে। তবে, এর নেপথ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যা শুধু করের মাধ্যমে সরকারি কোষাগার পূর্ণ করাই নয়, বরং দূষণ নিয়ন্ত্রণও বটে। পেট্রোলের উচ্চ মূল্য মানুষকে তাদের নিজস্ব যানবাহনের চেয়ে গণপরিবহণ বেশি ব্যবহার করতে উৎসাহিত করবে। এর ফলে রাস্তায় যানবাহনের চাপ কমবে এবং দূষণের মাত্রাও হ্রাস পাবে।

আরও পড়ুন: কুস্তি-অ্যাথলেটিক্স ছেড়ে বেছে নেন শুটিং! এশিয়ান গেমসে সোনা জিতে নজির গড়লেন সুরুচি-কমলজিৎ

আমেরিকায় পেট্রোলের দাম: জানিয়ে রাখি যে, আমেরিকায় পেট্রোলকে গ্যাসোলিন বলা হয়। পাশাপাশি, সেখানে গ্যাসোলিন লিটারে নয়, গ্যালনে পরিমাপ করা হয়। এক গ্যালন প্রায় ৩.৭৮৫ লিটারের সমান। বর্তমানে আমেরিকায় পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন প্রায় ৪.৪৮ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রতি লিটারে প্রায় ৯৮ থেকে ১০৩ টাকার সমতুল্য। আমেরিকায় সবচেয়ে দামি পেট্রোল পাওয়া যায় ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের মতো রাজ্যগুলিতে। যেখানে এর দাম প্রতি গ্যালন ৫.৫০ ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় প্রতি লিটারে প্রায় ১২০ টাকা)।

আরও পড়ুন: ম্যাচপিছু মিলবে ৪.৮৫ কোটি টাকা! BCCI পেল নতুন টাইটেল স্পনসর

দেখতে গেলে, আমেরিকানদের জন্য এই দাম অত্যন্ত ব্যয়বহুল। কারণ, আমেরিকা নিজে বৃহৎ পরিসরে অপরিশোধিত তেল উৎপাদন করে। ফলে সেখানে জ্বালানির দামও কম থাকে, যা সাধারণত প্রতি গ্যালন ৩ ডলার বা তারও কম। যদিও, বর্তমানে বিশ্বব্যাপী সঙ্কটের কারণে সেখানেও জ্বালানির ঘাটতি দেখা যাচ্ছে এবং দামও বেড়েছে।