বৈভব সূর্যবংশীর জন্য রাতে ঘুমাতে পারেননি! বড় রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সকলে একজন নির্ভীক মানুষ হিসেবেই চেনেন। দলের ভালোর প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত তিনি নিতে পারেন। তাতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সন্তুষ্ট না হলেও প্রয়োজন মনে হলে কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হননা ভারতকে দুই ফরম্যাটে বিশ্বকাপ জেতানো এই প্রাক্তন তারকা। কিন্তু তরুণ ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে একটি সিদ্ধান্ত নিতে গিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল এই তারকা ক্রিকেট ব্যক্তিত্বের।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তরুণ বৈভব সূর্যবংশীকে দলে নেওয়ার সিদ্ধান্তটি তাকে সারা রাত জেগে থাকতে বাধ্য করেছিল। তিনি জানান ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কোচ হিসেবে এটিই ছিল তাঁর নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

চলতি বছরে ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়া সঞ্জু স্যামসনকে ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতে খেলানোর পর তাকে একাদশ থেকে বাদ দিতে হয়েছিল। তার জায়গায় বাকি সিরিজে ওপেন করতে নামেন সূর্যবংশী। ম্যানচেস্টারে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে তার অভিষেক ঘটে। সেই সিরিজে সাফল্যের মুখ না দেখলেও জিম্বাবোয়ে সফরে সিরিজের সেরা হন বৈভব। কিন্তু পরবর্তীতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফের একবার স্যামসন একাদশে ফিরে আসেন এবং টানা দুটি হাফ-সেঞ্চুরিও হাঁকান।

আরও পড়ুন: বিশ্বকাপ জয় নয়, BCCI-এর সামনে ভারতীয় দলের পরবর্তী বড় লক্ষ্য ঠিক করে দিলেন গম্ভীর!

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “আমার এই দুই বছরের কোচিং কেরিয়ারে ওটাই ছিল একমাত্র রাত যখন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমি সঞ্জুকে একথা জানিয়েছিলাম কারণ আমি জানতাম, টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের মেয়াদে সম্ভবত ওটাই ছিল আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একজন খেলোয়াড় যে আগের মাসে বিশ্বকাপের মঞ্চে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন, তাকেই কিনা তিন-চারটি ম্যাচের পর বাদ দিতে হলো। আর এর কারণ সম্ভবত এটাই ছিল যে, বৈভবও তখন দুর্দান্ত ফর্মে ছিল এবং আমাদের সিরিজটা জিততেই হতো।

আরও পড়ুন: বিশ্বকাপ জয় নয়, BCCI-এর সামনে ভারতীয় দলের পরবর্তী বড় লক্ষ্য ঠিক করে দিলেন গম্ভীর!

এরপর তিনি আরও যোগ করে বলেন, “দিনশেষে আপনি যখন ভারতের হয়ে খেলছেন বা কোচিং করাচ্ছেন, তখন প্রতিটি সিরিজই জিততে চাইবেন, এটাই স্বাভাবিক। আমি সঞ্জুর সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছিলাম। তাকে বলেছিলাম যে, বৈভব তখন দারুণ ফর্মে ছিল এবং আমাদের টপ অর্ডারে রান করার মতো কাউকে প্রয়োজন ছিল যে ইনিংসের শুরুতে একটা ভালো ভিত গড়ে দেবে। সঞ্জুও বিষয়টি মেনে নিয়েছিল এবং সে বিষয়টা ইতিবাচকভাবেই নিয়েছিল।” তবে এখন বৈভব ভারতীয় দল থেকে বাদ পড়লেও ভবিষ্যতে আবার যখন সুযোগ পাবেন তখন দীর্ঘ সময়ের জন্যই সুযোগ পাবেন, সেই বিষয়টি কিছুদিন আগেই আর একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন গম্ভীর।

a