‘জ্ঞানেশ কুমারকে তো পদ্মভূষণ দেওয়া উচিত’, গ্রেফতারের দাবির পাল্টা প্রশংসায় ভরালেন শমীক

Published on:

Published on:

BJP Shamik Bhattacharya said Gyanesh Kumar should be given Padmabhushan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত সংবাদ ঘিরে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। অভিযোগ নির্বাচনের মুখে ভোটার তালিকার নাম তোলা থেকে নাম্বার দেওয়া সংক্রান্ত তথ্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। কিন্তু তাদের আপত্তিকে কোনরকম গুরুত্ব দেননি, জ্ঞানেশ কুমার। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জ্ঞানেশ কুমারের সমালোচনায় মুখর রাজনৈতিক মহল। এমনকি কেউ কেউ সরব হয়েছেন তার গ্রেফতারির দাবিতেও।

জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবি রাজনৈতিক মহলে!

এই আবহে একেবারে উল্টো সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) মন্তব্যে। এমনকি জ্ঞানেস কুমারের বয়সী প্রশংসা করে তাকে কমপক্ষে পদ্মভূষণ দেওয়ার দাবি করেছেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে শুক্রবার শমীকবাবু বললেন, ‘সেই খবর আমার কাছে নেই। নির্বাচন হলে বিজেপি জিতবে আমরা বোর্ড গঠন করব। অবাধ শান্তিপূর্ণ  নির্বাচন হবে। হৈ হৈ করে মানুষ ভোট দেবে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিজেপি তো একাই লড়বে এটা আমি জানি। অন্য কেউ যদি চলে আসে আমাদের সমর্থন করতে তো ওটা তো রাজনৈতিক দল। হরিনাম সংকীর্তন-এর দল নয় তো, পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টি নয়। এখন কেউ যদি এসে বলে আমি তোমার হয়ে প্রচার করব বিজেপি প্রার্থীকে ভোট দিন। তাহলে বারণ করব কেন? কিন্তু আমাদের সাথে কারোর কোন সমঝোতা নেই আমরা একার শক্তিতেই নির্বাচন লড়ছি। পিছন থেকে কিছু লোকজন আছে যারা সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। প্রশ্ন করতে পারেনা তারাই এই ধরনের কাজকর্ম করছে।’

আরও পড়ুনঃ GenZ-দের সাথে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিশেষ বার্তা

একইসঙ্গে রাজ্য সভাপতি এদিন দাবী করেছেন, ‘একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমি এটুকুনি বলতে পারি যে ভোট পূর্ববর্তী, ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা থেকে যিনি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ দশক ধরে যে নির্বাচন দেখেছেন, যেখানে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে, মানুষকে ভয় মুক্ত করে তার ভোটাধিকার ফিরিয়ে যিনি দিয়েছেন তার নাম জ্ঞানেশ কুমার। সারা পশ্চিমবঙ্গের মানুষ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন। ভোট দিতে চেয়েছিলেন, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চেয়েছিলেন। সেটা যিনি করে দেখিয়েছেন তিনি জ্ঞানেশ কুমার। ওঁকে তো কমপক্ষে পদ্মভূষণ দেওয়া উচিত।’

বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে এই প্রসঙ্গে চরম কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বললেন, ‘এর নামই তো তৃণমূল। যদিও তৃণমূল অতীত। এইজন্যেই তো পশ্চিমবঙ্গে কার্যত কোন বিরোধীরা চোখে পড়ছে না। ওদের তো কোন ঝান্ডা নেই এখন। কেউ ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। যদি ডিম ছোঁড়ে। আরে বিজেপি তো ডিম ছুঁড়ছে না। ওরাই ওদেরকে ডিম মারছে। ওরাই ওদের বাড়িতে পাথর মারছেন। সুতরাং যেরকম কাজ করেছেন সেরকম ফল পাচ্ছেন। সব জায়গায় তো আর পুলিশ প্রটেক্ট করতে পারবে না।’