‘ইস্যু তুলে বাঁচার প্রমাণ, উৎপাত করে দেশ বদনামের চেষ্টা…’ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published on:

Published on:

BJP Dilip Ghosh on Gyanesh Kumar Issue
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। আজ একাধিক জায়গা থেকে পথে নেমেছেন বিরোধীরা। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, ‘বিরোধীরা দু-চার মাসে, ছ-মাসে একটা করে ইস্যু তোলেন, তাঁরা যে বেঁচে আছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেন। জেনজি (GenZ) হয়ে গেল। যাদেরকে খ্যাপানো হয়েছিল তারা ক্ষমা চাইছে আজকে।উৎপাত করে দেশের বদনাম করার চেষ্টা হল। আবার নতুন করে একটা ফান্ডা করা হচ্ছে।’

বিরোধীরা ইস্যু তুলেই বেঁচে আছে প্রমাণের চেষ্টা করছে : দিলীপ ঘোষ

একইসাথে তাঁর সংযোজন, ‘যাই হোক ওনারা যেটা বলছেন আমার তো মনে হয় ওনাদের লিখিতভাবে দেওয়া উচিত। তাহলে ওটা রেকর্ড হবে। আর সমস্ত কিছুকে তদন্তের মধ্যে নিয়ে আসা উচিত। টিএমসি আমলে, যেটা হয়েছে থ্রেট কালচার এমন জায়গায় গিয়েছিল যে তার কোনো সীমা ছিল না। সেখানে হসপিটালের ডাক্তাররাও বলেছেন। জুনিয়ররা, অন্যান্য জায়গা থেকে আমাদের পার্টির ভিতর থেকে এইধরনের কথা শোনা যাচ্ছে  যারা পার্টির লোক, এমএলএ এমপি পর্যন্ত থ্রেট কালচারের কথা বলছেন। তা ওনারা তো, সাধারণ লোক এই কেস থেকে বাঁচার জন্য সরকার সবকিছু করতে পারে। এই জিনিস গুলোকে তদন্তের মধ্যে রাখা উচিত।’

প্রসঙ্গত আদানি এসে এক লাখ কোটি টাকা বিনিয়োগ করেছেন। টাটা চলে যাওয়ার পর এক লাখ কোটি টাকা বিনিয়োগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ ঘোষ এদিন বললেন, ‘দেখুন অসম্ভব কিছু না। আজকে ভারতবর্ষে যে বিনিয়োগ হচ্ছে বিদেশী কোম্পানি গুলো আসছে। আমাদের দেশের কোম্পানিগুলো এত বড় হয়ে গিয়েছে আজকাল। মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে গেছে। তদের কাছেও টাকা আছে। তাদের যোগ্য পরিবেশ আছে। আগেও তারা পশ্চিমবঙ্গে ভালো ব্যবসা করতে চেয়েছিল’।

আরও পড়ুনঃ GenZ-দের সাথে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিশেষ বার্তা

একইসাথে তিনি আরও বলেন, ‘তখন এখনকার পরিবেশ অনুকূল ছিল না। তখন বেঙ্গল সামিট হতো। সরকারকে ভরসা করে কেউ টাকা ইনভেস্ট করত না। আর এবার হবে। তার জন্য প্রচুর জমিও পড়ে আছে। সেই জমিতে যারা শিল্প করেনি সময়ের মধ্যে, সেসব জমি ফেরত নেওয়া হবে। যারা তিন বছরের মধ্যে করবেন তাদেরকে দেওয়া হবে। আইন-কানুন সব ঠিকঠাক করা হচ্ছে, যাতে তাড়াতাড়ি কাজ শুরু হয়।’

নির্বাচনের মুখে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা তথা নন্দীগ্রামের প্রার্থী মিলন প্রধান। তাঁর স্ত্রী অর্পিতা প্রধানের আহ্বানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘ইলেকশনের আগে অপমান সবাই করে। বিরোধীরা কোথায় আছেন? বিরোধীদের মধ্যে আবার বিরোধী। তারা ঠিক করুন কি করবেন ?জনতা তো এদেরকে বিসর্জন দিয়েছে। আগের সরকারের বিরুদ্ধে কোথায় আন্দোলন করেছেন? আর বর্তমানে তারা কোথায় আছেন?’