লবঙ্গ দিলেও আবার ফিরে আসে, বর্ষায় ডালের কৌটো থেকে পোকা তাড়াবেন কীভাবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল মানেই চাল ডালের কৌটোয় পোকার উৎপাত। টানা বৃষ্টির জেরে স্যাঁতসেঁতে পরিবেশে পোকার উপদ্রব বেড়ে যায়। এদিকে বর্ষায় অনেকদিন রোদের দেখা না মিললে কৌটো রোদেও দেওয়ার উপায় থাকে না। আবার কিছু ঘরোয়া টিপস (Kitchen Hacks) মানলে পোকা সাময়িক ভাবে দূর হলেও আবার ফিরে আসে।

ডালের কৌটো (Kitchen Hacks) থেকে পোকা তাড়ানোর উপায়

পোকা দূর করার জন্য অনেকে ডালের কৌটোয় লবঙ্গ, তেজপাতা বা কর্পূর দিয়ে রাখেন। এতে সমস্যার সাময়িক সমাধান মিললেও পোকা পুরোপুরি ভাবে দূর হয় না। পাকাপাকি ভাবে ডালের কৌটো থেকে পোকা দূর করতে জেনে রাখুন মাস্টারশেফের টিপস।

How to permanently get rid off insects in pulses kitchen hacks

কাজে লাগে নুন: মাস্টারশেফ পঙ্কজ ভাদোরিয়ার মতে, লবঙ্গ, তেজপাতা নয়। পোকা দূর করতে ডালের কৌটোয় রাখুন সামান্য নুন। এতে ডালের কৌটো স্যাঁতসেঁতে হবে না, পোকাও ধরবে না। মাসের পর মাস ধরে ভালো থাকবে ডাল।

আরও পড়ুন : রেস্তোরাঁয় নয়, বাড়িতেই পুজোর ভোজ জমুক কাতলা রেজালার সঙ্গে, রইল রেসিপি

রাখুন এয়ার টাইট কৌটোয়: ডাল (Kitchen Hacks) সবসময় এয়ার টাইট কৌটোয় রাখা উচিত। কৌটো যেন পুরোপুরি শুকনো হয়। কৌটো যদি স্যাঁতসেঁতে হয়, তাহলে পোকা ধরবেই। তাই ডাল কিনে কৌটোয় ভরার আগে শুকনো করে নিন প্রথমে। তারপর ভরুন কৌটোয়। পোকা তাড়াতে ডালের কৌটোয় রাখতে পারেন ২-৩ টি শুকনো লঙ্কা।

আরও পড়ুন : বাজারে ‘দিঘার ইলিশ’এর নামে কী বিকোচ্ছে! দাম দিয়ে কেনার আগে জানুন আসল সত্যি

ডালের কৌটো থেকে পোকা তাড়াতে তার মধ্যে দিয়ে দিন নিমপাতা। ডাল সহ নিমপাতা রেখে দিন কৌটোর মধ্যে। নিমের গন্ধেই দূর হবে সব পোকা।