রেস্তোরাঁয় নয়, বাড়িতেই পুজোর ভোজ জমুক কাতলা রেজালার সঙ্গে, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির সবথেকে বড় উৎসবে পেটপুজোটা মাস্ট। সারাদিন বাইরে ঘুরে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে অনেকে একেবারে বাইরের খাবার দিয়েই সেরে ফেলেন লাঞ্চ বা ডিনার (Recipe)। তবে পুজোর সময় বাড়িতে রাঁধার জন্য অনেকে খোঁজেন ভিন্ন স্বাদের রেসিপি।

বাড়িতে কাতলা রেজালার বাদশাহী রেসিপি (Recipe)

পুজোয় বাড়িতে ভূরিভোজের জন্য ভিন্ন স্বাদের রান্না চাইলে চেখে দেখতে পারেন কাতলা রেজালা। রইল রেসিপি

Durga Puja special recipe of katla rezala

কাতলা রেজালার উপকরণ:

কাতলা মাছ

কাঁচালঙ্কা

রসুন

আদা

পেঁয়াজ

কাজুবাদাম

চারমগজ

পোস্ত

তেজপাতা

মৌরি

শুকনো লঙ্কা

গোটা গোলমরিচ

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

টক দই

কেওড়া জল

গরম মশলা

আরও পড়ুন : ‘পুজোর আগেই বাকিদেরকেও টাকা দিয়ে দেব’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী

কাতলার রেজালার প্রণালী: মাছগুলি নুন হলুদ মাখিয়ে রেখে দিন। অন্যদিকে আদা, রসুন, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখুন। এবার জল দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) সেদ্ধ করে নিন। সেটা বেটে নিন মিহি করে। বেটে নিন কাজুবাদাম, চারমগজ, পোস্ত। এবার কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলি ভেজে নিন। এবার ওই তেলেই দিয়ে দিন তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ।কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজ বাটা।

আরও পড়ুন : এসি ভলভো বাস-এসি ট্রাম-লঞ্চে করে পুজো পরিক্রমা, বিশেষ উদ্যোগ WBTC-র, ভাড়া কত?

ভালো করে কষিয়ে দিয়ে দিন আদা, রসুন, লঙ্কা বাটা। দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলাও। ভালো করে কষিয়ে কাজু পোস্তর মিশ্রণটাও ঢেলে দিন। তেল বেরিয়ে এলে দিয়ে দিন টক দই। ভালো করে সবটা মিশিয়ে দিয়ে দিন চিনি, গরম জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন মাছ ভাজা। সবশেষে কেওড়া জল, গরম মশলা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।