অল্প উপকরণে মাত্র ১৫ মিনিটে বানান চিংড়ির দম, মালাইকারি ভুলে যাবেন

Published on:

Published on:

Recipe a delicious Prawn Dum using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছে ভাতে বাঙালি কথাতেই আছে। এবার সপ্তাহ শেষে যদি বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসা হয়, তাহলে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। কারণ, এটি বানাতে একদিকে যেমন খুব অল্প সময় লাগে। তেমনি খেতে দুর্দান্ত হয়। রইল রেসিপি (Recipe)।

অল্প কিছু উপকরণ লাগবে যা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ির দম (Recipe)

হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। যেটি বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি (Recipe)।

Recipe a delicious Prawn Dum using just a few ingredients

আরও পড়ুন: ধর্মতলা বাস টার্মিনাস সরছে হাওড়ায়, ১৯ বছরের জটের অবসান

উপকরণ:

৬টি বাগদা চিংড়ি

৫-৬টি চেরা কাঁচালঙ্কা

২টি তেজপাতা

২টি আলু (ডুমো করে কাটা)

১ টেবিলচামচ আদাবাটা

দেড় টেবিলচামচ রসুনবাটা

৩টি পেঁয়াজ (কুচোনো)

১ চা-চামচ গরমমশলাগুঁড়ো

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

স্বাদমতো ঘি

স্বাদমতো নুন,চিনি

৩-৪ টেবিল চামচ সাদা তেল

প্রণালী: প্রথমে মাছগুলোকে ধুয়ে ফেলুন। এরপর সেগুলোতে নুন ও হলুদ একসাথে মাখিয়ে নিন। তারপর আরেকটি পাত্রে আলু, পেঁয়াজকুচি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, চেরা কাঁচলঙ্কা, তেজপাতা, নুন, সাদা তেল দিয়ে ভাল করে মেখে নিন।এ বার কড়াই গ্যাসের আঁচে বসান। ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে ঢাকা খুলে হালকা হাতে নাড়াচাড়া করুন। শেষে ঢাকা খুলে আরও কিছু চেরা কাঁচালঙ্কা, চিনি, গরমমশলাগুঁড়ো আর ঘি দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাল করে শুকিয়ে নিন। রান্নাটি মাখো মাখো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন (Recipe)।