বাংলা হান্ট ডেস্ক: সবশেষে ধর্মতলা থেকে হাওড়াতে হতে চলেছে বাস টার্মিনাস (Bus Terminus)। ২০০৭ সালে নির্দেশ দিয়েছিলেন এমনটাই কলকাতা হাইকোর্ট। কিন্তু ১৯ বছর পরও সেই নির্দেশিকা কার্যকর হয়নি। তবে এবার বাস টার্মিনাসের জট কাটতে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। আর সেই মতন এবার বাস টার্মিনাল স্থানান্তরে উচ্চপর্যয়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মতলা থেকে হাওড়ায় বাস টার্মিনাস, কাটল জট (Bus Terminusআরও পড়ুন:)
বাস টার্মিনাস (Bus Terminus) স্থানান্তরিত করা নিয়ে বিচারপতির দেবাংশু বসাককে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হবে। সেই কমিউনিটিতে থাকবে, রাজ্যের এজি, পরিবেশ ও পরিবহন দপ্তরের আধিকারিক ও মামলাকারী।
পাশাপাশি বাস টার্মিনাস স্থানান্তরিত করতে এই পদ্ধতি নিরূপণ করবে এই কমিটি। এছাড়াও বাবুঘাট বাস স্ট্যান্ড নিয়ে ভাবনা চিন্তা করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর হাইকোর্টের রিপোর্ট দেবে এই বিশেষ কমিটি।

আরও পড়ুন: সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট
প্রসঙ্গত ২০০২ সালে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় যানবাহনে দূষণ রোধের জন্যই সেই মামলা করা হয়েছিল। সেই মামলায় ২০০৭ সালে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্ট।
তবে হাইকোর্টের নির্দেশ মেনেই সেই বাস টার্মিনাস স্থানান্তরিত করা হয়নি। এরপর ২০২৩ সালে নবান্নে এ নিয়ে বৈঠক হয়েছিল। তখন এক্সপ্ল্যানেড থেকে বাসস্ট্যান্ড সরিয়ে বিকল্প জায়গায় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় ( Bus Terminus)।













