বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে আরও বাড়ছে ট্রেনের সংখ্যা। হাওড়া-নিউ দিল্লি রুটে সাপ্তাহিক ট্রেনকে (Indian Railways) সপ্তাহে তিন বার চালানোর ঘোষণা করা হয়েছে। বারাণসী থেকেও কলকাতার উদ্দেশ্যে পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। কবে কখন চলবে ট্রেনগুলি?
পুজোর সময় দুই রুটে বাড়তি ট্রেন (Indian Railways)
হাওড়া-নিউ দিল্লি-হাওড়া পুজো স্পেশ্যাল ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে। ০৪০৫২/০৪০৫১ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রেনটি এতদিন সপ্তাহে মাত্র একবারই শুক্রবার বা রবিবার করে চলত। তবে পুজো উপলক্ষে ট্রেনটিকে সপ্তাহে ৩ বার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৪০৫২ নিউ দিল্লি-হাওড়া স্পেশ্যাল আগামী ৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার, শুক্রবার ও রবিবার নিউ দিল্লি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে।

কখন কোন সময়ে চলবে: ০৪০৫১ হাওড়া-নিউ দিল্লি এক্সপ্রেস রবিবার ছাড়াও ৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে বৃহস্পতি, রবি ও মঙ্গলবার হাওড়া থেকে ছাড়বে। দুদিক মিলিয়ে মোট ৪৮ টি ট্রিপ করবে ট্রেনটি।
আরও পড়ুন : লাইনে জল জমলেও ছুটবে ট্রেন, ব্যারাকপুরে নতুন ব্যবস্থা পূর্ব রেলের
বারাণসী রুটেও ট্রেন: ০৫০৪৮/০৫০৪৭ বারাণসী-কলকাতা-বারাণসী পুজো স্পেশ্যাল ট্রেনটি (Indian Railways) চালানো হচ্ছে ৬ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। ০৫০৪৮ বারাণসী-কলকাতা-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেনটি বারাণসী থেকে ছাড়বে সকাল ১০ টা ৪৫ এ। সেটি কলকাতা স্টেশনে পৌঁছাবে পরদিন সকাল ৬ টা ১৫ তে। ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলাচল করবে ট্রেনটি।
আরও পড়ুন : হাতে মোটে ৫ মিনিট সময়? হালকা খিদেয় বানিয়ে ফেলুন মুখরোচক ডিম ভুজিয়া, রইল রেসিপি
ফিরতি পথে ০৫০৪৭ কলকাতা-বারাণসী পুজো স্পেশ্যাল ট্রেন চলবে ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতি বুধবার ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৮ টা ২৫ এ। পরদিন ট্রেনটি বারাণসী পৌঁছাবে ৪ টে ১৫ মিনিটে।













