বাংলা হান্ট ডেস্ক: ‘যেমন বাবা, তেমন ছেলে’, এই জনপ্রিয় প্রবাদকেই সত্যি করেছে ১৩ বছর বয়সী ইসা বাট। তার বাবা (Sikandar Raza) নিজে একজন তারকা ক্রিকেটার। এদিকে, বাবার পথ অনুসরণ করি ইসা (Eesa Butt) ইতিমধ্যেই ক্রিকেট মাঠে নিজের দাপট দেখিয়েছে। এদিকে, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে যে এই ইসা বাট কে এবং সে কার ছেলে। জানিয়ে রাখি যে, জিম্বাবোয়ে (Zimbabwe) ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজার পুত্র ইসা সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। ৩০ টি চার, ২০ টি ছক্কা সহ ২৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসা।
ক্রিকেট বিশ্বকে চমকে দিল সিকান্দার রাজার (Sikandar Raza) পুত্র ইসা:
৩০ টি চার, ২০ টি ছক্কা: উল্লেখ্য যে, অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে ১৩ বছর বয়সী ইসা বাট বিস্ফোরক ব্যাটিং করেছেন। হেলেনিক অ্যাকাডেমির হয়ে সিবিসি-র বিরুদ্ধে ইসা বাট মাত্র ১৪৬ বলে দুর্দান্ত ২৭৯ রান করেছেন। ১৯১.১০ স্ট্রাইক রেটে খেলা তার ইনিংসে ২০ টি ছক্কা ও ৩০ টি চার ছিল।

ইসা বাট তার দলের অধিনায়কও: আন্তর্জাতিক ক্রিকেটে সিকান্দার রাজা যেমন জিম্বাবোয়ে দলের অধিনায়ক, তেমনি ইসা বাটও তার দল হেলেনিক অ্যাকাডেমির অধিনায়ক। অধিনায়কত্বের পাশাপাশি ইসা একজন উইকেটরক্ষকও। অর্থাৎ, অলরাউন্ডার বাবার মতোই সেও একজন বহুমুখী প্রতিভার অধিকারী খেলোয়াড়।
বাবার সঙ্গে ম্যাচ খেলার স্বপ্ন দেখে ইসা: ইসা তার বাবা সিকান্দার রাজাকে নিজের আদর্শ মনে করে। এছাড়াও, সে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স এবং বাবর আজমের মতো ক্রিকেটারদের অনুরাগী। এক সাক্ষাৎকারে ইসা তার বাবার সঙ্গে একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করে।
আরও পড়ুন: দাম মাত্র ৫.২৯ লক্ষ টাকা! ভারতে এন্ট্রি টাটার নতুন সেডান Aeris-এর, মিলবে একাধিক দুর্ধর্ষ ফিচার্স
ইসার মতে, তার বাবার বয়স বাড়ছে এবং তিনি অবসরের কাছাকাছি চলে এসেছেন। ইসা মনে করে, তার ১৮ বছর বয়স পর্যন্ত অন্তত একটি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন সিকান্দার। এমতাবস্থায়, ইসা তার বাবার অবসর নেওয়ার আগে তাঁর সঙ্গে অন্তত একটি ম্যাচ খেলতে চায়।













