ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন বিজেপি বুথ সভাপতিকে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভর সন্ধ্যায় গুলি করে খুন বিজেপির বুথ সভাপতিকে। বোলপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত বিজেপি (BJP) বুথ সভাপতির পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গুলি করে খুন বিজেপি (BJP) বুথ সভাপতিকে

যেমনটা জানা যাচ্ছে, নিহত বিজেপি বুথ সভাপতির নাম চন্দন ভল্লা। বোলপুরের ১১ নম্বরের ওয়ার্ডের বিজেপির ২০১ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি। পরিবারের দাবি অনুযায়ী, রবিবার সন্ধ্যায় ফোন করে ডাকা হয়েছিল তাঁকে। ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টি এলাকায় দুষ্কৃতীরা তাঁর পথ আটকে দাঁড়ায়।

BJP leader shot dead in bolpur

হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বিজেপি নেতার মাথায় গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : সন্ত্রাসবাদে জিরো টলারেন্স! সার্জিক্যাল স্ট্রাইকের ১০ বছরে ‘মন কি বাত’-এ স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর

কী কারণে খুন: স্থানীয়দের সূত্রে খবর, গুলি চালানোর ঘটনার পর একটি বাইকে করে মুখ ঢাকা দুজন অজ্ঞাতপরিচয় যুবককে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। নিহত বিজেপি (BJP) নেতার ছেলের দাবি, তাঁর বাবার সঙ্গে কারোর কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। রাজনৈতিক কারণেই এই খুন বলে অভিযোগ উঠছে।

আরও পড়ুন : রাজনীতিবিদের পর এবার লেখক, স্বাধীনতা ও বাংলা ভাগের ইতিহাস নিয়ে বই লিখলেন সুজন

বীরভূম জেলার পুলিশ সুপার এ বিষয়ে বলেন, সাড়ে সাতটা নাগাদ গুলি করা হয় মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এ বিষয়ে।