আধার ফ্রি আপডেটের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, এরপর কী হবে জানুন?

Published on:

Published on:

Aadhaar Card update after September 30
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের পরিচয় পত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। আর দেশের সব নাগরিকদের জন্যই এই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এর গ্যাস কানেকশন থেকে শুরু করে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সবক্ষেত্রেই আধার কার্ড প্রযোজ্য। তবে বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষের জন্য আধার কার্ডের নম্বর থাকা একান্ত জরুরী। আর শিশু তার আধার কার্ড বানানোর পদ্ধতি সম্পূর্ণ আলাদা।

৩০ সেপ্টেম্বরের পর আধার আপডেট, কী হবে জানুন (Aadhaar Card)

সম্প্রতি আধার কার্ড (Aadhaar Card) নিয়ে ইউআইডিআই এর গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ পেয়েছে। যেখানে বলা হয়েছে বাল আধারে বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট করানোর ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে। বিনামূল্যে এই বায়োমেট্রিক আপডেট করানো শেষ সময় হল ৩০ সেপ্টেম্বর। যারা এখনো আপডেট করেনি তাদের হাতে মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে।

পাশাপাশি ইউআইডিএআই এর তরফ থেকে জানিয়ে দাওয়া হয়েছে, ৫ থেকে ১৭ বছর বয়সের বাচ্চাদের জন্য বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। বিনামূল্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ৩০ সেপ্টেম্বর ডেডলাইন নির্ধারিত করা হয়েছে।

Aadhaar Card update after September 30

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বদলাবেন? কীভাবে করবেন, জেনে নিন

৩০ সেপ্টেম্বরে পর বায়োমেট্রিক আপডেট করানোর জন্য নির্দিষ্ট শুল্ক আপনাকে দিতে হবে। পাশাপাশি পাঁচ বছর বয়সের কম শিশুদের আঁধার তৈরির সময় ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান করতে হয় না। কিন্তু পাঁচ বছর বয়স হয়ে যাওয়ার পর প্রথমবার ছবি ও ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মতন বায়োমেট্রিক আপডেট করানো প্রয়োজন।

এরপর ১৫ বছর বয়স হওয়ার পর ফের বায়োমেট্রিক আপডেট করাতে হয়। আর এই কাজগুলোর নিকটতম কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি করাতে পারবেন। বেশ কিছু স্কুলে বিশেষ শিবিরের আয়োজন করা হয় এর জন্য। প্রায় দেড় লক্ষ বেশি স্কুলে দু কোটি বাচ্চার বায়োমেট্রিক রেজিস্টার করা হয়েছে ইতিমধ্যে।

আর এবার যদি আপনি সময় মতো আপডেট না করে থাকেন তাহলে স্কুল-কলেজে ভর্তি বা বৃত্তি ও সরকারি প্রকল্প মতন পরীক্ষায় আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের সময় সমস্যা হওয়ার আশঙ্কা কম থাকে। তাই আপনি যদি সময়মতো আপডেট না করাতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনি সমস্যা সম্মুখীন হবেন (Aadhaar Card)।