কলকাতায় ঘরোয়া LPG সিলিন্ডারের দাম কত? মাসের শেষের রেট দেখুন…

Published on:

Published on:

LPG Cylinder what is the new price of gas at the end of the month
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার সংঘাতের চরম আকার ধারণ করেছে। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ এই উৎসবের মরশুমে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে বেশ অনেকটাই। যার ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে নিষ্ক্রিয় দোকানে সব কিছু দাম বেড়ে গিয়েছে আকাশছোঁয়া। তবে সেপ্টেম্বরে শেষের দিকে কলকাতাসহ চার মেট্রো শহরে গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে তা এক নজরে দেখে নিন (LPG Cylinder)।

মাসের শেষে LPG সিলিন্ডারের নতুন দর কত? (LPG Cylinder)

সামনে আসছে উৎসবের মরশুম। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে যথারীতি হোটেল রেস্তোরাঁ এবং ছোট দোকানে খাবারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মিষ্টির দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের (Lpg Cylinder)।

সোমবার ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজির দাম দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইতে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরু ৯৪৪.৫০ টাকা, চেন্নাই ৯৫৭.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং হায়দরাবাদে ৯৯৪ টাকা।

LPG Cylinder what is the new price of gas at the end of the month

আরও পড়ুন: আধার ফ্রি আপডেটের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, এরপর কী হবে জানুন?

সোমবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মুম্বাইতে ২,৭০১ টাকা, দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, বেঙ্গালুরু ২,৮৩১ টাকা, কলকাতায় ২,৮৮৪ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং হায়দরাবাদে ২,৯৯৬ টাকা।

সোমবার সিএনজি প্রতি কেজিতে দিল্লিতে ৮৬.৯৮ টাকা, মুম্বাই ৮৮ টাকা, কলকাতায় ৯৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৭ টাকা, চেন্নাইয়ে ৯৭.৫০ টাকা এবং হায়দরাবাদ ১১২ টাকা (LPG Cylinder)।