বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রো (Kolkata Metro) নেটওয়ার্ক হচ্ছে আরও সম্প্রসারিত। পুজোর আগেই শুরু হয়ে যাচ্ছে মেট্রোর অরেঞ্জ লাইনের ট্রায়াল রান। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ট্রায়াল রান শুরু হওয়ার কথা রয়েছে অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে। জানা গিয়েছে, রেল বিকাশ নিগম লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, এই ট্রায়ালে সফটওয়্যার অ্যালাইনমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে।
মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইন নিয়ে নতুন আপডেট
চিংড়িঘাটা ও সুকান্তনগরের মধ্যে ৩৬৬ মিটারের ফাঁক ইতিমধ্যেই পুরণ করা হয়েছে। গার্ডার স্থাপন, ভায়াডাক্ট নির্মাণ থেকে রেলপথ বসানোর কাজও সম্পূর্ণ হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন হয়েছে।

কতদিন চলবে ট্রায়াল রান: এই মুহূর্তে অরেঞ্জ লাইনে মেট্রো চলছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে। এই রুটে সংযুক্ত হচ্ছে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ (Kolkata Metro)। আরভিএনএল সূত্রে খবর, অন্তত এক মাস বা তার বেশি সময় ধরে চলবে ট্রায়াল রান। ট্রায়াল রান সফল হলে ডিসেম্বরে চালু হয়ে যেতে পারে মেট্রো।
আরও পড়ুন : সুজিত বসু জেলে, শ্রীভূমির পুজোয় এবার কোন থিমে চমক থাকবে জানেন?
কবে শুরু পরিষেবা: পরবর্তী ধাপে সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার টু পর্যন্ত অংশে ২০২৭ সালের জুনের মধ্যে পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর পর্যন্ত এক্সটেনশন যদি ২০২৭ সালের শেষে সম্পন্ন হয় তবে পুরো করিডরের দৈর্ঘ্য হবে ৩২ কিমির বেশি।
আরও পড়ুন : রোজ পাতে ঘি খাচ্ছেন? শরীরে কী প্রভাব পড়ছে জানেন?
অরেঞ্জ লাইনের এই অগ্রগতি যানজট যেমন কমাবে তেমনই সল্টলেক ও নিউটাউনের আইটি কর্মীদের অনেক সুবিধা হবে।













