বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durgapujo)। এই পুজোকে ঘিরে ইতিমধ্যে এসব কটি বড় মণ্ডপ তৈরি করা শুরু হয়ে গিয়েছে। এই মন্ডপ গুলির মধ্যে অন্যতম নামকরা মণ্ডপ হল শ্রীভূমির পুজো। তবে এ বছর শ্রীভূমি পূজা হলেও জেলবন্দি রয়েছে সুজিত বসু। তাই এবার শ্রীভূমিতে কোন থিমে পুজো হচ্ছে তা নিয়ে সকলেই উৎসুক রয়েছেন। আসুন জেনে নিই সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
জেলে সুজিত, শ্রীভূমির এবার পুজোয় থিম কী (Durgapujo)
রাজ্যে পালাবদলের পর একাধিক পুজোতেও পরিবর্তনের ছোঁয়া। এক সময় শ্রীভূমি দুর্গা পূজা ছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত (Durgapujo)। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রী এখন জেলবন্দি। তাঁকে ছাড়াই এবার পুজো হবে শ্রীভূমি স্পোর্টিংয়ে।

আরও পড়ুন: আধার ফ্রি আপডেটের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, এরপর কী হবে জানুন?
বর্তমানে শ্রীভূমি স্পোর্টিংয়ের নতুন পুজো কমিটির সভাপতি হয়েছেন বিজেপির স্টেট এক্সিকিউটিভ কমিটির সদস্য- কণক দেবনাথ। নতুন পুজো কমিটির দাবি, এবারও জাঁকজমক জৌলুসে একটুও খামতি থাকছে না। তবে প্রতিমাকে সোনার গয়না পরানো হবে না।
শ্রীভূমি স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক বাবুয়া চট্টোপাধ্যায় বলেন, পাড়ার লোক অতীষ্ঠ হয়ে গেছে। ওই গয়নার নিরাপত্তার দাবিতে একটা পরিবার ছাড়া কেউ অঞ্জলি দিতে পারত না। তবে এবার সেটা হবে না। এবার শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপের থিম রাজস্থানের হাওয়া মহল।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুজো নিয়ে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো নিয়ে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে। তাই পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Durgapujo)।













