হঠাৎ অগ্নিমিত্রার সঙ্গে শ্রীলেখা! দলবদলের জল্পনা নিয়ে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

Published on:

Published on:

Political speculations over Sreelekha Mitra photo with Agnimitra Paul
Follow

বাংলা হান্ট ডেস্ক : বহুদিন ধরেই বামমনস্ক হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায়, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাক্ষাৎ-এর ছবি পোস্ট করতেই জল্পনা শুরু হয়। দুজনকে পাশাপাশি হাসিমুখে দেখে নেটমাধ্যমে প্রশ্ন উঠছে, তবে কি শ্রীলেখা বিজেপিতে যোগ দিতে চলেছেন?

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) কি বিজেপিতে যোগ দেবেন ?

সম্প্রতি একটি আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শ্রীলেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ছবি সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বিজেপির তরফে। সেই সময়ও নিজের অবস্থান থেকে সরে আসেননি শ্রীলেখা। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপিকে আক্রমণও করেছিলেন তিনি।

এরই মধ্যে অগ্নিমিত্রা পালের সঙ্গে শ্রীলেখার নতুন ছবি প্রকাশ্যে আসতেই, অনেকে বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে শুরু করেন। এমনকি শ্রীলেখা কি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন, সেই প্রশ্নও ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বামেদের বিভিন্ন কর্মসূচিতে শ্রীলেখার উপস্থিতি সক্রিয়ভাবে দেখা গিয়েছে। ফলে হঠাৎ অগ্নিমিত্রার সঙ্গে ছবি প্রকাশের পর দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়াটা অস্বাভাবিক ছিল না।

জানা গেছে, পথপশুদের সমস্যা এবং তাঁদের নিয়ে কাজ করা পশুপ্রেমীদের সঙ্গে আলোচনা করতেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সূত্রেই সেখানে পৌঁছান শ্রীলেখা। পশুদের প্রতি তাঁর টান এবং বিশেষ করে রাস্তার কুকুরদের নিয়ে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা নতুন নয়। বিভিন্ন সময় এই বিষয় নিয়ে প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।

বৈঠকের পর অগ্নিমিত্রার সঙ্গে তোলা ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন শ্রীলেখা। সেখানে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের সমস্ত অ্যানিমাল লাভারদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে একটি গুড নিউজ। আজ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পালের সঙ্গে। এরই সঙ্গে শ্রীলেখা আরও বললেন, আমাদের হাসিমুখই হয়তো বলে দিচ্ছে— ভালো কিছু খুব জলদিই আসছে। তবে এই ভাল খবর অবশ্য়ই রাজ্যের পশু-প্রাণীদের নিয়েই।”

Political speculations over Sreelekha Mitra photo with Agnimitra Paul

আরও পড়ুন : উপনির্বাচনের আগে অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী, ভোট মিটলেই আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

শ্রীলেখার এই পোস্ট থেকেই বৈঠকের উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। আলোচনার কেন্দ্রে ছিল রাজ্যের পথপশু এবং প্রাণীদের নিয়ে কোনও উদ্যোগের সম্ভাবনা। তাই ছবিটিকে ঘিরে রাজনৈতিক সমীকরণ বদলের যে জল্পনা তৈরি হয়েছে, তার সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্যের সরাসরি যোগ নেই। এখন শ্রীলেখার পোস্টে ইঙ্গিত করা সেই ‘গুড নিউজ’ কী, সেটাই নজরে পশুপ্রেমীদের।