কলকাতায় ব্রাজিল ম্যাচের টিকিটে বড় অফার! ১টা কিনলেই ১টা ফ্রি

Published on:

Published on:

Buy 1 get 1 free on India vs Brazil match in kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার ফুটবলপ্রেমীদের অপেক্ষা এবার প্রায় শেষের পথে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচকে (India vs Brazil) ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ভিনি জুনিয়র, এন্ড্রিক, ড্যানিলোদের মতো তারকাদের খেলা সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছেন দর্শকরা। ম্যাচের কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, ঠিক তখনই সমর্থকদের জন্য এল আরও একটি বড় সুখবর। টিকিটের দাম কমানোর বিশেষ অফার এনেছে আয়োজকদের বিপণন সহযোগী সংস্থা।

কিভাবে ব্রাজিল ম্যাচের (India vs Brazil) একটা টিকিট ফ্রি পাবেন ?

অফারের নিয়ম বেশ সহজ। ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে একসঙ্গে দুটি ম্যাচের টিকিট কিনতে হবে। এরপর অ্যাপের অফার সেকশনে গিয়ে নির্দিষ্ট অফারটি প্রয়োগ করলেই দ্বিতীয় টিকিটের মূল দাম আর দিতে হবে না। অর্থাৎ দুটি টিকিট হাতে পেলেও দর্শককে একটি টিকিটের মূল্য এবং তার সঙ্গে প্রযোজ্য GST মেটালেই চলবে। এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী, ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ৩৫০০ টাকা।

যুবভারতীতে একসঙ্গে প্রায় ৬০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। ফলে বড় ম্যাচের আগে টিকিটের চাহিদা যে যথেষ্ট, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত মোট কতগুলি টিকিট বিক্রি হয়েছে, সেই পরিসংখ্যান আয়োজকদের তরফে প্রকাশ করা হয়নি। এবারের ম্যাচে দর্শকদের অভিজ্ঞতায়ও থাকছে বেশ কিছু নতুনত্ব। যুবভারতীর গ্যালারিতে প্রথমবারের মতো বসানো হচ্ছে আসন নম্বর। এতদিন নির্দিষ্ট ব্লকের টিকিট থাকলে সেই ব্লকের মধ্যে পছন্দমতো আসনে বসার সুযোগ থাকত। এবার সেই ব্যবস্থা থাকছে না। টিকিটে উল্লেখ করা নম্বর অনুযায়ী নির্দিষ্ট আসনেই বসতে হবে দর্শকদের।

ম্যাচ আয়োজনের প্রস্তুতিতে স্টেডিয়াম সংস্কারের কাজও চলছে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে ডাগআউট ও ড্রেসিংরুমে পরিবর্তন আনা হচ্ছে। একইসঙ্গে মাঠের ঘাসের মান আরও ভালো করার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, মাঠের দুই প্রান্তে, অর্থাৎ B ও D গ্যালারির দিকে জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনাও রয়েছে। ফলে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতায় আরও নতুন মাত্রা যোগ হতে পারে। এদিকে কলকাতায় দুই দলের আগমন নিয়েও এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পৌঁছতে পারে ব্রাজিল দল। তবে চোটের কারণে তাঁদের সফরসঙ্গী হচ্ছেন না বার্সেলোনার তারকা রাফিনহা। অন্যদিকে, বুধবার রাতেই উরুগুয়ে কলকাতায় পৌঁছতে পারে বলে খবর। শহরে ব্রাজিল দলের থাকার ব্যবস্থা করা হয়েছে জে ডব্লিউ ম্যারিয়টে। উরুগুয়ে থাকবে তাজ বেঙ্গলে।

Buy 1 get 1 free on India vs Brazil match in kolkata

আরও পড়ুন : ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ! আমেরিকার সবথেকে বড় স্টিল প্ল্যান্ট তৈরি করবে ভারতের Essar Group

শুধু মাঠের ম্যাচ নয়, কলকাতায় দুই দলের সফরকে ঘিরে রয়েছে একাধিক কর্মসূচিও। বিশ্ব ফুটবলের দুই পরিচিত শক্তির কলকাতা সফরকে ঘিরে তাই শহরের উন্মাদনা এখন চরমে। বিশ্বমানের ফুটবলের এমন আয়োজন কলকাতার মাটিতে দর্শকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি দেশের ফুটবল নিয়ে আগ্রহও বাড়াবে—এমনটাই প্রত্যাশা ফুটবলমহলের।