বাংলা হান্ট ডেস্ক: বর্তমান জীবনে প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে এই কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না।
QR কোড ছাড়া PAN কার্ড চলবে কি? জানুন (Pan Card)
গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। পাশাপাশি আজকে প্রতিবেদনে রইল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে কি বাতিল হয়ে যাবে প্যান কার্ড। এই বিষয়ে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: পুজোর মরশুমে সোনার দামে ছ্যাঁকা! আজ ২২ ও ২৪ ক্যারেটের দর কত?
আধার কার্ড না থাকলে প্যান কার্ডের কি হয়?
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কোন ব্যক্তির যদি প্যান কার্ড লিঙ্ক না থাকে সেটি সরাসরি বাতিল হয়ে যায় না। সেই ক্ষেত্রে নির্দিষ্ট প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে আপনার দশ সংখ্যার প্যান নম্বরটি মুছে যাবে না বা নতুন নম্বর দেওয়া হবে না।
তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে থাকলে সে ক্ষেত্রে আপনাকে আর্থিক কাজের সমস্যায় পড়তে হতে পারে। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল ও কল ডিফারেন্ট পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে বেশ হাড়ে টিডিএস বা টিসিএস কাটা হতে পারে।
পাশাপাশি, প্যান ফের কার্যকর করার জন্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং নির্দিষ্ট ক্ষেত্রে ১,০০০ ফি দিতে হতে পারে। প্যান ২.০ নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলির একটি হল, নতুন প্রকল্প চালু হলেই পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে। আসলে প্যান ২.০ মূলত আয়কর দপ্তরের প্যান এবং করদাতা সংক্রান্ত ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকীকরণ (Pan Card)।













