শতরান করে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে শচীনের এই বড় রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে অবশেষে ফর্মে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ৭১ বলে শতরান হাঁকিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিতে তার ওপর থেকে যাবতীয় পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন বর্তমান অধিনায়ক শুভমান গিল। কিন্তু গিলের দ্বিশতরান সহ একাধিক রেকর্ড গড়লেও পিছিয়ে ছিলেন না হিটম্যানও। ওডিআই ফরম্যাটে এদিন শচীন টেন্ডুলকারকেও (Sachin Tendulkar) পেছনে ফেলে দিয়েছেন তিনি।

ব্যাট হাতে প্রথম ম্যাচে ৩৫ বলে মাত্র ৩২ রান করে আউট হয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্যাচে অসাধারণ ব্যাটিং করে তিনি ৭১ বলে নিজের ওডিআই কেরিয়ারের ৩৫ তম শতরান হাঁকালেন। মারলেন ১০ টি চার এবং ৬ টি বিশাল ছক্কা। নিন্দুকদের জবাব দিয়ে বোঝালেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি।

গতকালের ম্যাচে নিজের ১২,০০০ ওডিআই রানের গণ্ডিও পূরণ করে ফেলেছেন রোহিত শর্মা। নিজের প্রথম ৩,০০০ ওডিআই রান করতে গিয়ে দ্রুততমদের তালিকায় প্রথম ১০০ জন ক্রিকেটারের মধ্যেও ছিলেন না তিনি। কিন্তু ওপেনার হিসেবে মাঠে নামার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। তিনি দ্রুততম ১২,০০০ রান সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকায় শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলে দিয়েছেন।

আরও পড়ুন: ধোনির রেকর্ড ভাঙলেন শুভমান গিল! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরান করে তৈরি করলেন নতুন ইতিহাস

ওডিআই ফরম্যাটে দ্রুততম ১২,০০০ রানের গণ্ডি টপকানো ক্রিকেটারদের তালিকা:

◆ বিরাট কোহলি (২৪২ ইনিংস)
◆ রোহিত শর্মা (২৮২ ইনিংস)
◆ শচীন টেন্ডুলকার (৩০০ ইনিংস)

আরও পড়ুন: প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?

রোহিত, শুভমানদের এই অসাধারণ ব্যাটিং দেখার পর খুশি ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অনেকের মনেই এক বিশেষ আশঙ্কা দেখা দিচ্ছে। ঘরের মাঠে যে রকম উইকেট প্রস্তুত করছে বিসিসিআই, আগামী বছর বিশ্বকাপে এত ভালো ব্যাটিং বান্ধব উইকেট না থাকার সম্ভাবনাই বেশি। কঠিন উইকেটে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাচ্ছে না ভারতের ব্যাটাররা। এমন পরিস্থিতিতে পরবর্তী বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতি কতটা নিখুঁত হচ্ছে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।