এই তারকাকে ব্যাটিংয়ের সুযোগই দেওয়া যাচ্ছে না! ভারতীয় দলের নতুন সমস্যা নিয়ে চিন্তায় গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে সম্প্রতিক অতীতে অত্যন্ত আগ্রাসী ক্রিকেট খেলেছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে ভারতের টপ অর্ডার অসাধারণ ছন্দে রয়েছে। ওডিআই ফরম্যাটকে টি-টোয়েন্টি ফরম্যাট বানিয়ে ব্যাটিং করছেন তারা। ফলস্বরূপ ভারতের মিডিল অর্ডার অপরীক্ষিত থেকে যাচ্ছে। সেই কারণে সমস্যায় পড়ছেন লোকেশ রাহুল (KL Rahul)।

গত কয়েক বছরে এখন ভারতের মিডল অর্ডারের অন্যতম বড় স্তম্ভ হয়ে উঠেছেন এই ক্রিকেটার। বেশ কিছু কঠিন পরিস্থিতি থেকে ভারতকে ম্যাচে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। টপ অর্ডার ব্যাটার হিসেবে নিজের কেরিয়ার শুরু করলেও মিডল অর্ডারে দুর্দান্তভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

কিন্তু গত দুই সিরিজে লোকেশ রাহুল ভারতীয় ওডিআই দলের হয়ে ব্যাটিং করার সুযোগ পাননি বললেই চলে। অত্যন্ত দক্ষ এবং প্রতিভাবান হলেও নিয়মিত ম্যাচ প্র্যাকটিসের অভাব যে কোনও ক্রিকেটারের আত্মবিশ্বাসে আঘাত দিতে পারে। অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার হলেও লোকেশ রাহুল যে এই সমস্যায় পড়বেন না, তা নিশ্চিত করে বলা যায় না।

আরও পড়ুন: ভক্তের হাতেই ভেঙে গেল কোহলির বিরাট রেকর্ড! এবার সূর্যকুমারকেও পেছনে ফেলবেন ঈশান কিষাণ

ভারত বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজে এখনও ব্যাট হাতে নামার সুযোগই পাননি রাহুল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার পাহাড় সমান রান অতি সহজেই চেজ করেছে এবং ম্যাচ জিতেছে। রোহিত, কোহলি, শুভমানদের দাপটে প্রয়োজনই পড়েনি তারকা ভারতীয় উইকেটরক্ষকের ব্যাটিংয়ের।

আরও পড়ুন: বড় ভুল করছে গম্ভীরের ভারত! এখন থেকে সতর্ক না হলে অপেক্ষা করছে মারাত্মক বিপদ

আগামী ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে ব্যাটিং বান্ধব উইকেট হওয়ার সম্ভাবনা কম। সেখানে ভারতের টপ অর্ডার কোনও নির্দিষ্ট ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হলে লোকেশ রাহুলের ওপর দায়িত্ব থাকবে দলের ইনিংসকে সামলানোর। কিন্তু বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজগুলিতে তিনি যদি যথেষ্ট ব্যাটিং করার সুযোগ না পান তাহলে ক্ষতি হবে ভারতীয় দলেরই।