Jio-র ১০ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য দুরন্ত অফার! ৬ মাসের রিচার্জ ফ্রি, পাবেন কীভাবে?

Published on:

Published on:

For their 10th anniversary the Jio Recharge Offer plan will amaze you
Follow

বাংলাহান্ট ডেস্ক: ২জি ফিচার ফোন থেকে ৪জি পরিষেবায় গ্রাহকদের নিয়ে আসতে বিশেষ অফার ঘোষণা করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার দশ বছর পূর্তি উপলক্ষে মাত্র ১,৪৯৯ টাকায় জিও ভারত (Jio Bharat) ৪জি ফোনের সঙ্গে ছয় মাসের রিচার্জ (Jio Recharge) দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ ফোনটি কেনার পর পরবর্তী ছয় মাস আলাদা করে রিচার্জের জন্য টাকা খরচ করতে হবে না। এই প্যাকেজে প্রতি মাসে ১৪ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকছে। মূলত এখনও যাঁরা পুরনো ২জি ফিচার ফোন ব্যবহার করছেন, তাঁদের কম খরচে ৪জি পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই এই অফার বলে জানিয়েছে সংস্থা।

Jio-র ১০ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য দুরন্ত রিচার্জ (Jio Recharge) অফার!

জিওর (Jio Recharge) হিসাব অনুযায়ী, ২জি ফিচার ফোন ব্যবহারকারীরা সাধারণত মাসে প্রায় ১৯৯ টাকা রিচার্জে খরচ করেন। সেই হিসাবে ছয় মাসে রিচার্জের পিছনে প্রায় ১,২০০ টাকা খরচ হয়ে যায়। সেখানে ১,৪৯৯ টাকায় ফোনের সঙ্গে ছয় মাসের পরিষেবা একসঙ্গে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সংস্থার হিসাব ধরলে, অতিরিক্ত প্রায় ২৯৯ টাকা খরচ করেই একজন গ্রাহক ২জি ফোন থেকে ৪জি ফোনে আপগ্রেড করতে পারবেন। তবে অফারটি নিতে হলে ফোন কেনার সময়ই পুরো ১,৪৯৯ টাকা একবারে দিতে হবে। ফলে মাসে মাসে রিচার্জ করার ঝামেলা যেমন থাকবে না, তেমনই নতুন ৪জি ফোনও হাতে চলে আসবে।

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় জাত তুলে অপমান? এসসি-এসটি আইনে হতে পারে মামলা, গুরুত্বপূর্ণ রায় হাই কোর্টের

শুধু ফোন কল বা ইন্টারনেট ব্যবহারের মধ্যেই জিও ভারত ৪জি ফোনের সুবিধা সীমাবদ্ধ নয়। এই ফোনের সঙ্গে একাধিক ডিজিটাল পরিষেবাও ব্যবহার করা যায়। জিওটিভির মাধ্যমে ৫০০টিরও বেশি টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি জিওহটস্টারে ক্রিকেট, সিনেমা এবং বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট দেখা যাবে। মিউজিক স্ট্রিমিংয়ের পাশাপাশি জিওপে ব্যবহার করে ইউপিআই পেমেন্টও করা সম্ভব। ফলে সাধারণ ফিচার ফোনের তুলনায় বিনোদন এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

তবে এই বিশেষ অফারটি জিও ভারত সিরিজের প্রতিটি মডেলের জন্য প্রযোজ্য নয়। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এওয়ান, বিওয়ান, বিটু এবং বিথ্রি মডেলের ক্ষেত্রেই এই অফার পাওয়া যাবে। ফোনগুলিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ২০০০mAh ব্যাটারি। ফলে যাঁরা এখনও ২জি ফিচার ফোন ব্যবহার করছেন এবং স্মার্টফোনে যাওয়ার প্রয়োজন মনে করছেন না, তাঁদের জন্য ৪জি ফিচার ফোন একটি বিকল্প হতে পারে। তবে কেনার আগে সংশ্লিষ্ট মডেলে অফারটি কার্যকর রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন।

For their 10th anniversary the Jio Recharge Offer plan will amaze you

আরও পড়ুন: ফ্লাইদুবাইয়ের ঘটনার নেপথ্যে জেহাদের যোগ? ধরা পড়ার পর ওমানের পাইলটের প্রতিক্রিয়ায় উঠছে প্রশ্ন

এদিকে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও টেলিকম গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে TRAI। যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের কথা মাথায় রেখে শুধুমাত্র ভয়েস কল ও SMS পরিষেবা-সহ সাশ্রয়ী প্ল্যান রাখার জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক রিচার্জের ক্ষেত্রে ২৮ দিনের পাশাপাশি সম্পূর্ণ ৩০ দিনের বিকল্প রাখার কথাও বলা হয়েছে। এই পরিস্থিতিতে জিওর নতুন অফারটি বিশেষ করে সেই সমস্ত গ্রাহকের নজর কাড়তে পারে, যাঁরা কম খরচে পুরনো ২জি ফোন বদলে ৪জি পরিষেবায় যেতে চাইছেন। তবে অফারের শর্ত, মডেল এবং প্রাপ্যতা কেনার আগে একবার দেখে নেওয়াই ভাল (Jio Recharge)।