বাংলা হান্ট ডেস্কঃ মায়াপুরের চেহারা এবার বদলানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার (West Bengal Government)। ইসকন মন্দিরকে ঘিরে প্রায় ২১০০ বিঘা, অর্থাৎ ৭০০-৮০০ একর এলাকা নিয়ে বড় উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য, মায়াপুরকে আরও সুন্দর ও আধুনিক করে একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। শুধু মন্দিরের আশপাশ নয়, সংলগ্ন শহর এলাকার উন্নয়ন নিয়েও ভাবা হচ্ছে।
মায়াপুরে কী কী বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal Government)?
প্রস্তাবিত পরিকল্পনায় মায়াপুরের রাস্তা, গণপরিবহন, বর্জ্য পরিষ্কার এবং রাস্তার আলোর ব্যবস্থা উন্নত করার কথা রয়েছে। পাশাপাশি তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনাও রয়েছে। এই কাজের জন্য জাতীয় স্তরে পরিচিত প্ল্যানার এবং আর্কিটেক্টদের নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার। তবে মায়াপুর এলাকা পঞ্চায়েতের অধীনে থাকায় উন্নয়নের কাজ করতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় করতে হবে।
মায়াপুর ঘুরে দেখলেন মন্ত্রী
বৃহস্পতিবার ইসকন মায়াপুর পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর মায়াপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে ছিলেন নবদ্বীপের বিধায়ক, নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়াও কেএমডিএ-র CEO নীতিন সিংহানিয়া-সহ বিভিন্ন দফতর ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ‘স্ক্যামে পরিণত হয়েছিল’ কলকাতার রিয়েল এস্টেট! এবার বড় দাওয়াই অর্থমন্ত্রীর
বিদেশি পর্যটকদেরও টানার লক্ষ্য
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মায়াপুরকে এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যাতে শুধু রাজ্যের পর্যটকরাই নয়, বিদেশি পর্যটকরাও এখানে আসেন।তিনি আরও জানান, রাজ্যের ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় যে পাঁচটি শহরকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে নবদ্বীপ। সেই প্রকল্পের আওতায় নবদ্বীপের উন্নয়ন নিয়েও সরকারের (West Bengal Government) পরিকল্পনা রয়েছে।













