‘স্ক্যামে পরিণত হয়েছিল’ কলকাতার রিয়েল এস্টেট! এবার বড় দাওয়াই অর্থমন্ত্রীর

Published on:

Published on:

Kolkata Real Estate Needs Change
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রিয়েল এস্টেট (Kolkata Real Estate) ব্যবসা নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর অভিযোগ, একটা সময় কলকাতার রিয়েল এস্টেট ব্যবসা রাজনৈতিক যোগাযোগ থাকা কয়েকজন প্রভাবশালী মানুষের হাতে চলে গিয়েছিল। সাধারণ মানুষকে ঠকিয়ে তাঁরা অনেক টাকা করেছেন বলেও দাবি করেন তিনি। এবার সেই পরিস্থিতি বদলাতে বড় ও সংগঠিত রিয়েল এস্টেট সংস্থাকে আরও বেশি করে এই ব্যবসায় আনার কথা বললেন অর্থমন্ত্রী।

‘স্ক্যামে পরিণত হয়েছিল’ রিয়েল এস্টেট (Kolkata Real Estate)

শুক্রবার কলকাতায় রিয়েলটরদের (Kolkata Real Estate) সংগঠন ক্রেডাইয়ের একটি সম্মেলনে বক্তব্য রাখেন স্বপন দাশগুপ্ত। সেখানেই কলকাতার রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে নিজের বক্তব্য জানান তিনি।

অর্থমন্ত্রীর দাবি, কলকাতার রিয়েল এস্টেট ব্যবসা একটা সময় ‘স্ক্যামে’ পরিণত হয়েছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিক যোগাযোগ থাকা কিছু ‘হাঙর’ এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সাধারণ মানুষকে ঠকিয়ে তাঁরা বিপুল টাকা উপার্জন করেছেন বলেও দাবি করেন তিনি।

সংগঠিত রিয়েল এস্টেট সংস্থা চাই

এই পরিস্থিতি বদলাতে পশ্চিমবঙ্গ ও কলকাতায় সংগঠিত রিয়েল এস্টেট (Kolkata Real Estate) সংস্থার সংখ্যা বাড়ানোর কথা বলেন অর্থমন্ত্রী। রিয়েলটরদের উদ্দেশ্যে স্বপন দাশগুপ্ত বলেন, তাঁরা সংগঠিত শক্তির প্রতিনিধিত্ব করেন। তাঁরা কেউ একা একা কাজ করা ‘হাঙর’ নন। তাঁর মতে, সংগঠিত সংস্থাগুলি এই ব্যবসায় আরও বেশি করে এলে নিয়ম এবং নিয়ন্ত্রণ দুটোই বাড়বে।

বড় ডেভেলপারদের ডাক

সরকার ভবিষ্যতে যে বড় বড় প্রকল্প করার পরিকল্পনা করছে, সেই কাজে আগ্রহী বড় সংস্থাগুলিকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী। কলকাতার আবাসন ক্ষেত্রেও নতুন করে উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে রাজ্যে RERA পুরোপুরি কার্যকর করার প্রয়োজন রয়েছে বলেও জানান স্বপন দাশগুপ্ত। তাঁর মতে, বড় এবং সংগঠিত রিয়েল এস্টেট (Kolkata Real Estate) সংস্থাগুলি কলকাতাকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আগের সরকারগুলিকেও নিশানা

এদিনের বক্তব্যে রাজ্যের আগের সরকারগুলির সময় নিয়েও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, কলকাতা তার সমৃদ্ধ অতীত নিয়ে অনেক গর্ব করে। কিন্তু গত কয়েক বছরের পরিস্থিতি হতাশাজনক।

Swapan Dasgupta

আরও পড়ুনঃ মাত্র ৫ মাসেই বদল ‘ফুল’! এবার বিজেপির হয়ে রাজ্যসভায় কোয়েল?

স্বপন দাশগুপ্ত আরও বলেন, প্রায় ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গ দেশের শিল্প মানচিত্রে পিছিয়ে রয়েছে। তবে এখন রাজ্যের সামনে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি (Kolkata Real Estate)।