মাত্র ৫ মাসেই বদল ‘ফুল’! এবার বিজেপির হয়ে রাজ্যসভায় কোয়েল?

Published on:

Published on:

Koel Mallik May File Rajya Sabha Nomination for BJP
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভার একটি আসন খালি হওয়ার পর সেখানে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বিজেপির প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল।

তৃণমূলের পর এবার বিজেপির প্রার্থী কোয়েল (Koel Mallick)?

কয়েক মাস আগেই তৃণমূলের প্রার্থী হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। রাজনীতিতে সেটাই ছিল তাঁর প্রথম পা রাখা। কিন্তু বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। ভোটের কয়েক মাসের মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।

গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েল (Koel Mallick)। এরপর কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর দেখা হয়। সেই সাক্ষাতের পর থেকেই কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

এবার রাজ্যসভার একটি খালি আসনে উপনির্বাচনকে ঘিরে সেই জল্পনা আরও বেড়েছে। রঞ্জিতের কন্যা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর আসনটি খালি হয়। সেই আসনের জন্য ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

ইতিমধ্যেই বিধানসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। প্রস্তাবকদের সই নেওয়ার কাজও চলছে। বিজেপি বিধায়করাও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে আগামী ৫ অক্টোবর বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অর্থাৎ, কয়েক মাস আগেই যিনি তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন, এবার তাঁকেই বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে।

Take a look at India Rajya Sabha MP benefits amid Koel Mallick resignation speculation

আরও পড়ুনঃ অক্টোবর থেকেই বাড়তি বেতন, এক ধাক্কায় ৫-১০ হাজার টাকা বাড়ল শিক্ষাকর্মীদের

তবে এখনও পর্যন্ত কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। বিজেপির একাংশের মধ্যে কোয়েলের নাম নিয়ে আলোচনা চলছে। তাই শেষ পর্যন্ত তিনিই প্রার্থী হচ্ছেন কি না, তা জানতে দলের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নজর রয়েছে।