পুজোর আগে রেশনে বড় খবর! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন দাম

Published on:

Published on:

2.5 crore ration cards closed so far! Which customers will have to surrender?
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে রেশন (Ration) কার্ডধারী পরিবারগুলির জন্য বড় ঘোষণা। পুজোর সপ্তাহে রেশন থেকেই অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি পাওয়া যাবে। রাজ্যের ২ কোটিরও বেশি পরিবার এই সুবিধা পাবে। এর জন্য খাদ্য দপ্তরকে ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে ৫০০ গ্রাম সুজি কত টাকায় মিলবে, তা এখনও ঠিক হয়নি।

পুজোয় রেশনে (Ration) কী কী মিলবে?

পুজোর সপ্তাহে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে। এই সামগ্রীগুলি বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে দেওয়া হবে। ১ কেজি ময়দার দাম রাখা হয়েছে ১৯ টাকা। ১ কেজি চিনি পাওয়া যাবে ৩০ টাকায়। তবে ৫০০ গ্রাম সুজির দাম এখনও ঠিক হয়নি। সুজি কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।

৮ কোটির বেশি মানুষ পাবেন সুবিধা

রাজ্যে রেশন (Ration) ব্যবস্থার আওতায় প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার রয়েছে। বিশেষ এই ‘ফেস্টিভ প্যাকেজ’-এর সুবিধা রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবার পাবে। এর ফলে ৮ কোটিরও বেশি মানুষ পুজোর সময় অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি কেনার সুযোগ পাবেন।

বাকি ৫০ শতাংশ টাকা দেবে রাজ্য

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামগ্রীর দামের বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার দেবে। এই প্যাকেজের জন্য খাদ্য দপ্তরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। সুজির টেন্ডারের কাজও চলছে। দ্রুত সেই প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে।

আগে বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল

এই ফেস্টিভ প্যাকেজের কথা শুক্রবার জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছিলেন, প্রথমে ময়দা, চিনি ও সুজি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর সামগ্রীগুলি ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আর্থিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছর থেকে উৎসবের সময়ে এই সামগ্রীগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

কোনও একটি সম্প্রদায়ের জন্য নয়

পুজোর সময় এই বিশেষ ছাড় দেওয়া হলেও এটি কোনও একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয় বলে স্পষ্ট করেছেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ শুধু তীর্থ নয়, এবার ‘আন্তর্জাতিক শহর’ হবে মায়াপুর! কী পরিকল্পনা সরকারের?

অন্য ধর্মীয় অনুষ্ঠানের সময়ও এমন সুবিধা দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগিতে বিশ্বাস করে না। দুর্গাপুজোর এই প্যাকেজ রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন (Ration) কার্ডধারী পরিবারের জন্যই দেওয়া হচ্ছে।