দুর্গাপুজোর পর এবার নজরুল উৎসব, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন অভিযোগ

Published on:

Published on:

Complaint filed against Indranil Sen for selling VIP tickets for Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) ঘিরে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছে। দুর্গাপুজোর পাস বিক্রি থেকে ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্প—একাধিক বিষয় নিয়ে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল নজরুল মহোৎসবও। ২০২৫ এবং ২০২৬ সালে শিশির মঞ্চে হওয়া একই অনুষ্ঠানের খরচের মধ্যে বড় পার্থক্য দেখা গিয়েছে। আর তা নিয়েই উঠেছে দুর্নীতির অভিযোগ। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর।

এক বছরেই খরচে এত ফারাক কেন (Indranil Sen)?

২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসবের আয়োজন করা হয়েছিল। তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্দ্রনীল সেন (Indranil Sen)। সরকারি হিসাব অনুযায়ী, সেই অনুষ্ঠানে খরচ হয়েছিল ৩৭ লক্ষ ৯২ হাজার ৫৩ টাকা। ২০২৬ সালে ফের শিশির মঞ্চে নজরুল মহোৎসব হয়। তবে এবার রাজ্যে পালাবদলের পর তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে অনুষ্ঠানটি করা হয়। এ বছর সরকারি হিসাবে খরচ হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা।

একই অনুষ্ঠানে মাত্র এক বছরের মধ্যে খরচের অঙ্কে এতটা ফারাক কেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হয়েছে, ইন্দ্রনীল সেন (Indranil Sen) মন্ত্রী থাকাকালীন তথ্য ও সংস্কৃতি দপ্তরের নজরুল মহোৎসবের খরচেও দুর্নীতি হয়েছিল। এই ঘটনায় শুধু ইন্দ্রনীল সেন নয়, দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগের তালিকায় শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের নামও রয়েছে।

দুর্গাপুজোর পাস নিয়েও তদন্ত

এর আগে দুর্গাপুজোর পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ইডি জানিয়েছে, ইউনেসকোর নাম করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রির টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টেও গিয়েছিল। যদিও ইন্দ্রনীল সেনের দাবি, ওই টাকা রয়্যালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। ইডির তদন্ত চলার মধ্যেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য দুর্নীতি দমন কমিশনও।

‘বাংলা মোদের গর্ব’ নিয়েও অভিযোগ

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকার সময় ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে রাজ্য সরকারের বিপুল টাকার টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছিল ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। তাঁর ঘনিষ্ঠ এবং পরিজনদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছিল।

Complaint filed against Indranil Sen for selling VIP tickets for Durga Puja

আরও পড়ুনঃ পুজোর আগে রেশনে বড় খবর! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন দাম

এবার নজরুল মহোৎসবের খরচ নিয়েও অভিযোগ সামনে এল। ফলে প্রাক্তন মন্ত্রীকে (Indranil Sen) ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক।