বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো মানেই শহরে থিকথিকে ভিড়। বেশ কিছু বড় পুজোর জন্য রাস্তাঘাটে যান নিয়ন্ত্রণও করতে হয়। পুজোর কয়েকটা দিন যাতে বাড়তি ভিড়ে কোনও রকম সমস্যা না হয় তার জন্য যান নিয়ন্ত্রণের (Kolkata Traffic) পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় চালু থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। মূলত প্রতিমা নিয়ে যাওয়া গাড়ি এবং পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।
পুজোয় বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ (Kolkata Traffic) কলকাতা পুলিশের
যেমনটা জানা যাচ্ছে, কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে রবীন্দ্র সরণির দিকে যাওয়া গাড়িগুলিকে নির্দিষ্ট কয়েকটি রাস্তা ধরে যেতে হবে। যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে বেরোনোর সময় মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড ব্যবহার করতে হবে। প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না।

বিকল্প পথ কী: বিকল্প পথে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও গিরিশ অ্যাভিনিউ দিয়ে চলবে পণ্যবাহী গাড়িগুলি। শোভাবাজার রোড থেকে ডিসি ব্যানার্জী রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে পার্কিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মহালয়ার দিন ভোর থেকে রাত পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা ও স্ট্র্যান্ড রোডে যান নিয়ন্ত্রণ (Kolkata Traffic) করা হবে।
আরও পড়ুন : টিকিট বাতিলের চিন্তা শেষ, আরও ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
কবে থেকে যান নিয়ন্ত্রণ: ১৩ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হবে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি এই তালিকায় নেই।
আরও পড়ুন : মাত্র ১৫ দিনই খোলা, ২ অক্টোবরের পর আর কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?
প্রতিমা বিসর্জনের সময়ও বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। দশমীর পর থেকে লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত ঘাটমুখী বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। জানা যাচ্ছে, গার্ডেনরিচ রোড, কালীঘাট, বাগবাজার রোড সহ বিভিন্ন এলাকায় যান নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ।













