বিনা টিকিটে যাত্রী ধরতে পুজোর মুখে মেগা অভিযান, এক দিনে কত আদায় হল শিয়ালদহ ডিভিশনে?

Published on:

Published on:

Huge fines collected from this zone of Indian Railways in just 5 months.
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে উপচে পড়া ভিড় রাস্তাঘাটে। অফিস টাইম ছাড়াও ট্রেনে এখন ভিড় থাকছে পুজোর কেনাকাটার জন্য। আর ভিড়ের সুযোগেই বাড়ছে বিনা টিকিটে ট্রেনে ওঠার প্রবণতা। বিনা টিকিটের যাত্রী ধরতে সম্প্রতি বড় অভিযান চালানো হয় শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division)। একদিনে কত জরিমানা আদায় হল?

শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বিনা টিকিটে যাত্রী ধরপাকড়

রবিবার বিনা টিকিটে ট্রেন যাত্রা সহ বিভিন্ন অনিয়ম রুখতে মেগা টিকিট চেকিং অভিযান চালানো হয় পূর্ব রেলের শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখায় ব্যাপক ধরপাকড় চালানো হয়। শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখার বেশ কিছু স্টেশন ও ট্রেনে একযোগে অভিযান চালানো হয়।

Big penalty collected in sealdah division

সকাল থেকেই ব্যাপক চেকিং: এদিন সকাল থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত, বামুনগাছি, হারবার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে শুরু য় টিকিট চেকিং অভিযান। স্টেশনে ট্রেন ঢোকার পর যাত্রীদের কাছে বৈধ টিকিট আছে তা চেকিং শুরু করে রেলের বিশেষ টিকিট পরীক্ষক এবং বিশেষ দল। জানা যাচ্ছে, একদিনের অভিযানেই প্রায় ২ লক্ষ ৫৭ হাজার ৩৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন : ফ্লাইওভারে ওঠার আগেই জানা যাবে ট্রাফিকের হাল, মা উড়ালপুলে বসছে ডিসপ্লে বোর্ড

হাসনাবাদ শাখাতেও চেকিং: বৈধ টিকিট ছাড়া যে যাত্রীরা যাতায়াত করছেন ট্রেনে তাদের পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও নেওয়া হয় ব্যবস্থা। হাসনাবাদ শাখাতেও (Sealdah Division) এদিন বিশেষ অভিযান চালানো হয়। সাধারণ ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও চলে ধরপাকড়। এছাড়া মালবাহী কামরায় নির্ধারিত সীমার অতিরিক্ত মালপত্র বহন, রেলের নিয়ম না মানার অভিযোগের ক্ষেত্রেও নেওয়া হয় ব্যবস্থা।

আরও পড়ুন : লাগবে না ভেটকি, কাতলা দিয়েই জমবে পুজোর ভোজ, রইল ভিন্ন স্বাদের রেসিপি

যাত্রীদের সচেতন করতে বৈধ টিকিট সংগ্রহ করে ট্রেনে যাতায়াতের আবেদন জানানো হচ্ছে রেলের তরফে। কিন্তু বহু যাত্রীই সেই নিয়ম মানছেন না বলে অভিযোগ। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, পুজোর আগেও বিভিন্ন শাখায় এই ধরণের বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হবে।