পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে! রাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court orders State Government and universities to ensure student safety
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ হতে হবে। সেখানে কোনও রকম অরাজকতা চলবে না। পাশাপাশি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এবার একটি মামলায় রাজ্য (Government of West Bengal) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্য ও বিশ্ববিদ্যালয়গুলিকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল হাইকোর্ট | (Calcutta High Court)

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বহুদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে স্টুডেন্টস কাউন্সিলগুলি ঠিকভাবে কাজ করতে পারছে না। এই নিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের হয়। সোমবার সেই মামলার শুনানিতেই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ চাকরি থাকবে ৬০ বছর পর্যন্ত? পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের নিয়ে বড় বার্তা দিলীপ ঘোষের

এদিন হাইকোর্ট স্পষ্ট জানায়, শুধু নিরাপত্তা নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে হবে। সেখানে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ থাকতে হবে। কোনও রকমের অরাজকতা চলবে না।

শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই নিয়ে এদিন রিপোর্ট জমা করেছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা জানায়, ইতিমধ্যেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে রাশ টানা হয়েছে। প্রতিষ্ঠানের ভিতর বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এরপর হাইকোর্ট জানায়, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজ্য ও বিশ্ববিদ্যালয়গুলিকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সুরক্ষায় বিশেষ জোর দিতে বলেছে আদালত।

Calcutta High Court

হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মহিলা বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তায় যেন কোনও রকম খামতি না থাকে। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর। ওই দিন রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলির থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বেশ অনেকদিন হয়ে গেল। ফলে বর্তমানে স্টুডেন্টস কাউন্সিলগুলি ঠিকভাবে কাজ করতে পারছে না। এই নিয়ে হাইকোর্টে মামলা হতেই বড় নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।