পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জোড়া লটারি! অক্টোবরে কত টাকা বেশি ঢুকছে অ্যাকাউন্টে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: অক্টোবর মাসে বাংলার সরকারি কর্মীদের (Government Employees) পোয়া বারো। মিলবে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ-ও (Dearness Allowance)। সম্প্রতি অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অক্টোবরের বেতন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড এবং সাম্মানিকের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে ১৫ তারিখ। সাধারণ নিয়ম অনুযায়ী মাসের শেষ কাজের দিনে বেতন হয়ে থাকে, তবে এবার উৎসবের আবহে অগ্রিম বেতন দিতে সরকার পদক্ষেপ নিয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের জোড়া সুখবর | Government Employees

১৫ অক্টোবর বেতন, মজুরি, পারিশ্রমিক, সাম্মানিক এবং স্টাইপেন্ড এর পাশাপাশি ওই একই দিনে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের অর্থও প্রদান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের সমস্ত ট্রেজারি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় বিল ও নথি জমা করার নির্দেশ দেওয়া রয়েছে।

জুন মাসে একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা। এবারে সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। এত পরিমাণ ডিএ বৃদ্ধি হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়বে বেতনও।

ধরে নেওয়া যাক কোনো কর্মীর ২০,০০০ মূল বেসিক পে। তাহলে আগে ১৮% হারে ডিএ মিলত ৩,৬০০। নতুন ৩৮% হারে ডিএ পেলে তা হবে ৭,৬০০। অর্থাৎ প্রতি মাসে সরাসরি ৪,০০০ টাকা বেশি পাবেন ওই সরকারি কর্মী। আবার কোনো কর্মীর ৩০,০০০ মূল বেসিক পে হলে আগে ১৮% হারে ডিএ হত ৫,৪০০, এবার ৩৮% হারে তা বেড়ে হবে ১১,৪০০। ৬,০০০ টাকা অতিরিক্ত মিলবে। এর ৪০,০০০ মূল বেসিক পে হলে ৭,২০০ ডিএ-র বদলে এবার ১৫,২০০ টাকা মিলবে। অর্থাৎ ৮,০০০ টাকা অতিরিক্ত মিলবে। বলে রাখা ভালো, এই হিসাবটি শুধুমাত্র বেসিকের উপর ডিএ-র পার্থক্যের ভিত্তিতে করা।

Big decision for government employees! If you delay, your CL will be cut

আরও পড়ুন: আরও ২%, রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর অক্টোবর থেকেই

বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। দুর্গাপুজোর আগেই ভাগ্য ফুলে-ফেঁপে উঠবে সরকারি কর্মীদের।