সক্রিয় নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু! আগামী ৪৮ ঘণ্টায় কোন কোন জেলা ভিজবে জানুন

Published on:

Published on:

south bengal weather(266)
Follow

বাংলাহান্ট ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ। তাহলে কি পুজোয় ফের বৃষ্টির মুখে রাজ্য? গত দু’দিন বৃষ্টি অনেকটাই কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ভারী বর্ষণ না হলেও আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি স্থানে। বুধবার ভিজতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি অংশও।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, এবারে বর্ষার বিদায়ের পালা। ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তার আগে এই মুহূর্তে কোথাও ভারী বৃষ্টি হবে না। কোথাও কোথাও দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৭ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পুজোর সময় আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বৃষ্টি কমলে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা। দুপুরের দিকে গরম ও অস্বস্তি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি কমলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভ্যাপসা গরম দোসর হবে।

south bengal weather(243)

আরও পড়ুন: পুজোয় কলকাতার ভিড় এড়িয়ে চলে যান কার্শিয়ঙের কাছের এই সুন্দর অফবিট জনপদে

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে। ধীরে ধীরে আরও কমবে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।