বাজারের মশলা নয়, বাড়িতেই বানিয়ে নিন সুগন্ধি ‘মিট’ মশলা

Published on:

Published on:

Cooking Tips chicken or mutton, this spice blend will make the taste truly special
Follow

বাংলা হান্ট ডেস্ক: যে কোন রান্নার জন্য প্রয়োজন ভালো মশলার। এবার প্রতিটি রান্নায় মশলার মাত্রা যদি এক না থাকে তাহলে খাবারের স্বাদ সেরকম থাকে না। তবে মাংস রান্না করলে পরে, তাতে মিট মশলার উপাদান অনস্বীকার্য। তবে আপনি বাড়িতেও এই মশলা সহজে বানিয়ে ফেলতে পারবেন। কীভাবে বানাবেন তার প্রণালী রইল আজকের প্রতিবেদনে (Cooking Tips)।

মুরগি হোক বা পাঁঠা, এই মশলাতেই জমবে স্বাদ (Cooking Tips)

বাজার থেকে কেনা মশলার গুণমান নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তার চেয়ে বরং নিজে হাতে বাছাই করা জিনিস কিনে তা দিয়েই বানিয়ে রাখতে পারেন বিশেষ মশলা। একবার বানিয়ে কৌটোয় রেখে দিতে পারলে, কয়েক মাস পর্যন্ত তা ব্যবহার করা যাবে। জেনে নিন কীভাবে বানাবেন (Cooking Tips)।

Cooking Tips chicken or mutton, this spice blend will make the taste truly special

উপকরণ: ২ টেবিল চামট গোটা ধনে, ২ টেবিল টামচ গোটা জিরে, ৪-৫টি শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ গোলমরিচ, ৪-৫টি ছোট এলাচ, ৩-৪টি বড় এলাচ, ৩-৪টুকরো দারচিনি, ২ টেবিল চামচ লবঙ্গ, দু’টুকরো শুকনো আদা, ১ টেবিল চামচ জয়িত্রী, ২ টেবিল চামচ মৌরী, এক টুকরো জায়ফল।

১) গ্যাসে কড়াই গরম করে তাতে সমস্ত শুকনো মশলা গুলো দিয়ে দিন। এরপর খুন্তি দিয়ে হালকা নাড়তে থাকুন। যোগ করুন কিছুটা নুন। এতে মশলা পুড়ে যাবে না, তাপও ভাল ভাবে পাবে।

২) এবার মশলা গুলো ভাজা হয়ে গেলে সেই গুলোকে ঠান্ডা হতে দিন। তারপর গোটামশলা ঠান্ডা হলে একটু হলুদগুঁড়ো, হিং যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন। চাইলে শেষ দু’টি মশলা বাদও দিতে পারেন।

৩) মশলা বায়ুনিরোধী কৌটোয় ভরে রাখুন। চাইলে কিছুটা মশলা অন্য কৌটোয় সরিয়ে রাখতে পারেন (Cooking Tips)।