বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাস পড়ে গিয়েছে। মা আসছেন। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। পুজো মানেই শপিং, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর টানা ছুটি। অক্টোবর মাস থেকে পুজো শুরু। সেই সময় বন্ধ (Government Holiday) থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারিও। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (অডিট) দফতর ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী সরকারি কর্মচারীদের কতদিন ছুটি দেখে নিন।
পুজোর ছুটির তালিকা | Government Holiday
সরকারি তালিকা অনুযায়ী, দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিলিয়ে ১৫ থেকে ২৬ অক্টোবর টানা ১২ দিন অফিস বন্ধ থাকবে। ২৭ অক্টোবর, মঙ্গলবার পুনরায় অফিস খুলবে। N.I. Act অনুযায়ী পুজোর মাসে সর্বজনীন ছুটি ২, ১০, ১৯, ২০ ও ২১ অক্টোবর। রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে ১৫, ১৬, ১৭, ২২, ২৩, ২৪ ও ২৬ অক্টোবর। যেহেতু মহা সপ্তমী (১৮ অক্টোবর) ও লক্ষ্মীপুজো (২৫ অক্টোবর) রবিবারে পড়েছে, তাই ছুটির তালিকায় এই দুদিনের আলাদা করে উল্লেখ নেই।
আরও পড়ুন: আবেদন করেও মিলছে না অন্নপূর্ণা যোজনা! স্ট্যাটাস চেক করতেই সামনে এল বিরাট দুর্নীতি
এদিকে পুজোর আগেই ভোটের দামামা। ৬ অক্টোবর উপনির্বাচন রয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এলাকায়। তাই এই দুই জায়গায় ছুটি থাকবে শুধু। জানিয়ে রাখি, ১৫ অক্টোবর চতুর্থী থেকে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত ছুটি। এর মধ্যে অষ্টমী, নবমী ও দশমী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে সর্বজনীন ছুটি রয়েছে। আর রাজ্য সরকার অতিরিক্ত ছুটি দিয়েছে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, দশমীর পরের তিন দিনের জন্য। লক্ষ্মীপুজোর পরের সোমবার রাজ্য সরকারের নিজস্ব আদেশে অফিস বন্ধের কথা বলা হয়েছে।
Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :
মহালয়া – ১০ অক্টোবর
দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর
ভাইফোঁটা – ১১ নভেম্বর

দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি
আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর
কালী পুজো ৯ ও ১০ নভেম্বর
ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর
ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর
অক্টোবর মাসে টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, পুজোর ছুটি বাদে আগামীকাল ৬ অক্টোবর উপনির্বাচনের ছুটি শুধু রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এলাকায়। ৬ এর পর মহালয়ার দিন ১০ অক্টোবর ছুটি মিলবে।













