দুর্দিনে হাত ছাড়লেও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা! ডেডলাইন বেঁধে বড় বার্তা মমতার

Published on:

Published on:

Mamata Banerjee asked to return those people who left TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ছেড়েছেন অনেকে। কিন্তু তা সত্ত্বেও দলত্যাগীদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার এক জনসভায় টেলিফোনিক ভাষণে তিনি বলেন, “যারা ফিরতে চান, ১৫ দিনের মধ্যে ফিরুন।“

দলত্যাগীদের ফের ‘ঘরে’ ফেরার ডাক মমতার! | (Mamata Banerjee)

বিধানসভা ভোটে হারের পর তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়ক মমতার হাত ছেড়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিজের মনোবল ভাঙতে দেননি দলনেত্রী। বারবার বলেছেন, “যারা চলে গিয়েছেন, চলে গিয়েছেন। কর্মী-সমর্থকরাই আমার দলের মূল শক্তি। তাঁদের নিয়েই দল এগোবে।“

আরও পড়ুনঃ আরও সহজে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত! খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কবে জানুন

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মমতা তৃণমূলের নেতাদের একাংশের দাবি, দলের দুর্দিনে যারা ছেড়ে গিয়েছেন, সেসব ‘গদ্দার’দের যেন আর ফেরানো না হয়। কিন্তু তা সত্ত্বেও রবিবার একটি জনসভা থেকে ফের দলত্যাগীদের ফিরে আসার ডাক দিলেন মমতা।

গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সাংগঠনিক সভার আয়োজন করেছিল মমতা তৃণমূল। সেখানে উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মাধ্যমেই ফোনে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন নেত্রী।

দলত্যাগীদের ১৫ দিনের মধ্যে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি মমতা বলেন, নেতাদের থেকে কর্মী-সমর্থকরাই বেশি জরুরি। ১৯৯৮ সালের মতো এখনও দলকে নতুন করে সংগঠিত করতে পারবেন বলে আত্মবিশ্বাসও প্রকাশ করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করে তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমার যতদিন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন, ততদিন বিজেপিও ক্ষমতায় থাকবে।

Mamata Banerjee

প্রসঙ্গত, বর্তমানে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল। একদিকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এবার জনসভায় টেলিফোনিক ভাষণের মাধ্যমে দলত্যাগীদের ফের ফিরে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।