পিছিয়ে গিয়েও নর্থইস্টকে খড়কুটোর মতো উড়িয়ে দিলো লাল-হলুদ ব্রিগেড! শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল বিশাল কাইথের অনবদ্য গোলকিপিংয়ে ভর করে মোহনবাগান (Mohun Bagan) ফাইনালের টিকিট পাওয়ার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ডুরান্ডের মতো চলতি মরশুমের আইএফএ শিল্ড (2026 IFA Shield) ফাইনালেও হয়তো কলকাতা ডার্বি (Kolkata Derby) দেখতে চলেছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। সেই আশঙ্কাই এবার সত্যি প্রমাণিত হলো। আনোয়ার, এডমুন্ডের মতো ফুটবলারদের ছাড়াই সেমিফাইনালে দুর্দান্ত জয় পেলো ইস্টবেঙ্গল (East Bengal)।

আইএফএ শিল্ডের সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭–২ ফলে উড়িয়ে দিয়ে দেশের প্রত্যেক দলকে যেন বার্তা দিয়ে রাখলো ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শুরুতে পিছিয়ে গিয়েও এদিন ৪৫ মিনিট শেষ হওয়ার আগেই ৩-১ ফলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির ইস্টবেঙ্গলের হয়ে এদিন দুরন্ত হ্যাটট্রিক করলেন স্ট্রাইকার ডেভিড লালহ্লানসাঙ্গা। এছাড়াও গোল করলেন রোহিত কুমার, ক্রিস ইকোনোমিডিস, লুকাস জোলেনস্কিরা।

তবে এই ফুটবলাররা ছাড়াও এদিন ইস্টবেঙ্গলকে স্বস্তি দিলেন নবাগত বিদেশি স্ট্রাইকার আকে লোবা। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত ভলিতে অসাধারণ গোল করে তিনি লাল হলুদ জনতাকে ভরসা দিলেন। গত মরশুমের ফর্মে থাকা স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি-কে ধরে রাখতে পারেনি ম্যানেজমেন্ট। সমর্থকরা চিন্তায় ছিলেন যে সমমানের ভালো বিদেশি স্ট্রাইকার পাওয়া যাবে কিনা সেই নিয়ে। এখনও বলার সময় না আসলেও পরিবর্ত হিসেবে নেমে সমর্থকদের ভরসা দিলেন এই আইভরি কোস্ট তারকা।

আরও পড়ুন: ভারতের জার্সিতে গুরপ্রীতের শোচনীয় পারফরম্যান্সের মধ্যেই ফের উজ্জ্বল মোহনবাগানের বিশাল! খালিদ কি দেখছেন?

নর্থইস্টের জালে এদিন মোট সাতবার বল জড়িয়ে ফাইনালের প্রস্তুতি ভালোভাবেই সেরে রাখলো লাল-হলুদ ব্রিগেড। আক্রমণাত্মক ফুটবল, দুর্দান্ত ফিনিশিং এবং ম্যাচজুড়ে দাপট, সব মিলিয়ে আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গলের যেন দুটি ডানা মেলে উড়ছে। তবে ডার্বি সম্পর্কে প্রচলিত মিথের বিষয়টি মাথায় রাখছে লাল হলুদ সমর্থকরা। কোনও দল যত ভালো ফর্মেই থাকুক না কেন, ডার্বি সবসময় ৫০-৫০ লড়াই।

আরও পড়ুন: ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে হারলেও লড়াই করেছে ভারত! রইলো ব্রাজিল ম্যাচে ব্লু টাইগার্সদের ইতিবাচক দিক

চলতি মরশুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই দলই একটি করে ট্রফি জিতেছে। চলতি মরশুমের এএফসি-তেও ভালো পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গল। কিন্তু লাল হলুদ কোচ এখনই নিজেদের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ভাবতে নারাজ। ডুরান্ডের ফাইনালে ৪-১ ফলে হারের ক্ষত এখনও তাজা ফুটবলারদের মনে। মরণ-কামড় দিতে প্রস্তুত থাকবে সবুজ-মেরুণ শিবির। এক উপভোগ্য ফাইনালের প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।