বাংলা হান্ট ডেস্ক: রেল পরিষেবা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার দক্ষতা বৃদ্ধি ও উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি সংলগ্ন এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো গত উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধির প্রকল্প বাস্তবায়ন করেছে। এই অঞ্চলে প্রবেশদ্বার ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য কার্যালয় হিসেবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি যাত্রী যাতায়াত নিয়ন্ত্রণ করে। যার সংখ্যা ব্যস্ততম সময় বেড়ে যায়, ৬৫ হাজারের কাছাকাছি। পাশাপাশি ট্রেন চলে ২০০ এর বেশি (Indian Railways)।
পুণ্যার্থীদের ভিড় সামলাতে কামাখ্যায় রেলের উদ্যোগ (Indian Railways)
এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হল কামাখ্যা-গুয়াহাটি তৃতীয় লাইন প্রজেক্ট, যার অধীনে ৫.৭৪ কিলোমিটার রেলপথ অন্তর্ভুক্ত এবং এর অনুমোদিত ব্যয় ৪৬৭ কোটি টাকা। অতিরিক্ত এই লাইনটি লাইনের ক্ষমতা বৃদ্ধি করবে, যানজট কমাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আগিয়াঠুরি-কামাখ্যা ডাবল লাইন প্রজেক্ট এবং দ্বিতীয় সরাইঘাট রেল-কাম-রোড ব্রিজ, যার অনুমোদিত ব্যয় ১৪৭৪ কোটি টাকা। ৭.২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রজেক্টের অন্তর্ভুক্ত রয়েছে। ১.৩ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় সরাইঘাট রেল-কাম-রোড ব্রিজ, যেখানে রয়েছে ডাবল-লাইন রেল ট্র্যাক এবং তিন লেনের রোড।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক বাস চালকদের, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
ট্রেন টার্মিনাল ও রক্ষণাবেক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে, ২২৭ কোটি টাকা ব্যয়ে নিউ গুয়াহাটিতে একটি মেগা কোচিং কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এই কমপ্লেক্সটিতে তিনটি পিট লাইন, চারটি স্টেবলিং লাইন এবং দুটি অটোমেটিক কোচ-ওয়াশিং প্ল্যান্ট থাকবে (Indian Railways)। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য অত্যাধুনিক সুযোগ ও সুবিধা এবং যাতায়াত ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে গুয়াহাটি ও কামাক্ষা রেলওয়ে স্টেশনে পুনঃনির্মাণের কাজ অপরদিকে এগিয়ে চলছে।













