মঙ্গলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ৫ জেলায়! পুজোর আগে ফের বাড়তে পারে বর্ষণ: আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(251)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে মুড বদলাচ্ছে আবহাওয়া। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়া রাজ্য থেকে। তাহলে কী এবার বৃষ্টি শেষ? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে, আজও ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। বাকি কোথায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ভারী বর্ষণ না হলেও আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবারও বদলাতে পারে পরিস্থিতি।

আবহাওয়া দপ্তর বলছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে বৃষ্টি। তার আগে আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি অংশে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। আপাতত আর কোথাও ভারী বৃষ্টি হবে না। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৭ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। দুর্গাপুজোর প্রথম তিন দিন উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা।

South Bengal Weather fear of fresh inclement weather in Kolkata.

আরও পড়ুন: সুপ্রিমকোর্টে বাড়ল বিচারপতির সংখ্যা, সোমবার যোগ দিলেন নতুন ৩ বিচারপতি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের পথে। আজ দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে পূর্বাভাস রয়েছে। এরপর ধীরে ধীরে আরও কমবে বৃষ্টি। তাপমাত্রায় বড় হেরফেরের সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।