পাহাড়ের মাঝে গ্যালেথার, সঙ্গে পাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য মন ভালো করবে আপনার

Published on:

Published on:

Darjeeling you can catch a glimpse of Kanchenjunga from Galethar
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর মরশুম চলেই আসল। এই সময় বহু মানুষ এই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর সেই মতো আপনারও যদি এই মরশুমে ঘুরতে যাওয়ার পরিকল্পনা উত্তরবঙ্গের থেকে থাকে তাহলে যেতে পারেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উচ্চতা অবস্থিত দার্জিলিং (Darjeeling) এর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই ছোট্ট জনপদ ঘাটেইতার। আপনি  এখানে দেখতে পাবেন সবুজ পাহাড়, শান্ত পরিবেশ ও পরিষ্কার আকাশ।

কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে গ্যালেথারে (Darjeeling)

আপনি যদি চান শহরের ব্যস্ততা থেকে কিছুদিন নিরিবিলিতে সময় কাটাতে তাহলে আসতে পারে দার্জিলিং (Darjeeling) এর কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত জনপদে। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে গড়ে উঠেছে ছোট্ট এই গ্রামটি।

Darjeeling you can catch a glimpse of

আরও পড়ুন: নতুন মাসে LPG-তে বড় ধাক্কা, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কত?

পাশাপাশি এখানে আসলে চোখে পড়বে বিস্তীর্ণ চা বাগান ও ধানখেত। পাশাপাশি রয়েছে কমলালেবুর বাগান ও এলাচ গাছ। সবুজে ঘেরা গ্রামের পথ ধরে হাতটার তো উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া এখানে ঘুরতে আসলে ঘুরে আসতে পারেন সেটাং এর রিয়াল নদীর উপত্যকায়।

সেখানেই রয়েছে পুরনো বাঁশের সেতু। যা পেরিয়ে উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও অল্প দূরে অবস্থিত রয়েছে অহলাদারা ভিউপয়েন্ট। পাশাপাশি চাইলে ঘুরে আসতে পারেন মংপু। চিটাংগের বিখ্যাত কমলালেবুর বাগানও এখান থেকে ঘুরতে যেতে পারেন।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

এখানে যাওয়ার জন্য আপনাকে শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকে যেতে হবে। তারপর সেখান থেকে গাড়ি বার ট্যাক্সি ভাড়া করে নিতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে এখানকার দূরত্ব পড়বে প্রায় ৬০ কিলোমিটার (Darjeeling)।