বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে মধ্যবিত্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ উৎসবের মরশুম পড়তে না পড়তে ফের একবার ধাক্কা খেলো গ্যাসের দাম (LPG Cylinder)। মধ্য এশিয়ার টানা পোড়নের আঁচ এসে পড়েছে বিশ্ববাজারে। মধ্য এশিয়ার রাজনৈতিক অস্থিরতার যেটা আন্তর্জাতিক লেনদেন যেমন দ্বন্দ্ব তৈরি করেছে। তেমনি তাল মিলিয়ে বেড়েছে জ্বালানির দাম। এবার এক নজরে দেখে নিন অক্টোবরের শুরুতে বাজারে সিলিন্ডারের দর কত রয়েছে।
নতুন মাসে বাড়ল LPG-র দাম, কলকাতায় রেট কত? (LPG Cylinder)
অক্টোবর মাসে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে গ্যাসের দাম (LPG Cylinder)। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি বিগত কয়েক মাস ধরে দফায় দফায় পরিবর্তন করছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর। যার কারণবশত, রেস্তোরাঁ থেকে শুরু করে মিষ্টির দোকানে সকল জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ডেকার্স লেনে চিত্তবাবুর দোকান থেকে বলবন্ত সিং ধাবা, সাতটি পেতে চলেছে হেরিটেজ তকমা
তবে জুলাই ও আগস্ট মাসে পর পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কিন্তু জুলাই এ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ছিল ১৮৩ টাকা ৫০ পয়সা।
২০৯ টাকা হয় আগস্ট মাসে। কিন্তু সেপ্টেম্বর থেকে ফের দাম বাড়তে শুরু করে। যা অক্টোবরে শুরুতে আবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয় ৬২.৫০ থেকে ৭০ টাকা।
তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল রান্নার মধ্যবিত্তদের জন্য বর্তমানে স্বস্তিতেই রয়েছে। আপাতত ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে (LPG Cylinder)। তবে পুজোর মরশুমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের পকেটে যে চাপ পড়বে তা মনে করা হচ্ছে।













