এখনও বকেয়া DA পাননি বহু! KMC এলাকার পেনশনারদের বকেয়া অতি দ্রুত মেটানোর আর্জি

Published on:

Published on:

dearness allowance(341)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে মনিটরিং কমিটির বৈঠক এখনও হয়নি। গ্রান্ট ইন এইড-দের বাদে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সরকার বকেয়া মেটাচ্ছে। তবে সেখানেও অভিযোগ উঠছে হিসেবের গরমিল নিয়ে। আবার KMC এলাকার পেনশনারদের সবার অ্যাকাউন্টে বকেয়া ঢোকেনি বলেও অভিযোগ।

KMC এলাকার পেনশনারদের বকেয়া মেটানোর আর্জি | Dearness Allowance

সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার অংশ কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা (Pensioners) হাতে পেতে শুরু করেছেন অগাস্ট মাস থেকে। বিভিন্ন ব্যাঙ্কগুলি টাকা ছাড়ছে। তবে এখনও একটি টাকাও হাতে পাননি এমন পেনশনারদের সংখ্যা বহু। এই বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ। এবারে ফের সংগঠনের তরফে আওয়াজ তোলা হল।

ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “কেএমসি এলাকার মোট ১১টি ব্যাঙ্ক থেকে আজ (০১/১০/২৬) পর্যন্ত মোট ৪১, ৯৭৭ জন পেনশনারদের মধ্যে মাত্র ২১৭৮৬ জনের হাতে ৬০৫ পয়েন্ট মোতাবেক বকেয়া ডিএ তুলে দিয়েছে। বাকিদের কী দোষ? কেন তাদের আজও দেওয়া হচ্ছে না? অতি দ্রুত বাকিদের বকেয়া মিটিয়ে দিতে হবে।”

আরও পড়ুন: ‘এভাবে জনগণের করের টাকা নয়ছয়?’ CID-কে টাকি পুরসভার দুর্নীতি মামলার তদন্তভার দিল হাইকোর্ট

কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ বহু ব্যাঙ্ক ছাড়তে আরম্ভ করেছে অগাস্ট থেকে। শোনা যাচ্ছিল সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পেনশনাররা পেয়ে যাবেন। কিছু ব্যাঙ্ক এখনও ছাড়েনি। স্বাভাবিকভাবে চিন্তায় বাকি পেনশনাররা।

dearness allowance(315)

উল্লেখ্য, এর আগে মলয়বাবু জানিয়েছিলেন, “যাঁরা kmc এলাকায় থাকেন অবসরপ্রাপ্তরা তাঁরা অবশ্যই সকলেই ডিআর পাবেন। আজ না হয় কাল।” উল্লেখ্য, অগাস্ট মাস থেকে kmc এলাকায় থাকা অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে বকেয়ার টাকা ঢুকতে শুরু করেছে। বেশ কিছু পেনশনারের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকেওছে। কিন্তু অনেকেই এখনও বঞ্চিত বলে অভিযোগ। যাতে দ্রুত তাঁদের টাকা ছাড়া হয় সেই দাবি তুলেছে কনফেডারেশন।