কলেজ ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা! ভগিনী নিবেদিতা প্রকল্পের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

Published on:

Published on:

Bhagini Nivedita Scheme eligibility criteria application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কলেজ ছাত্রীদের জন্য ভগিনী নিবেদিতা প্রকল্প (Bhagini Nivedita Scheme) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের মাধ্যমে তাঁদের মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প (Government Scheme) চালু হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবার এই প্রকল্পে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি নিয়ে সামনে এল বড় আপডেট।

ভগিনী নিবেদিতা প্রকল্পের খুঁটিনাটি | (Bhagini Nivedita Scheme)

রাজ্য বাজেটের সময়ই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, রাজ্যের সকল সরকারি কলেজের অবিবাহিতা ছাত্রীরা ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এই উদ্যোগের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে রাজ্য। এবার পুজোর মুখে এই প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরে টাকা পেলেও থাকছে চিন্তা! এই ৫ কারণে অক্টোবরে নাও মিলতে পারে অন্নপূর্ণা যোজনা

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প চালু হতে চলেছে। এর মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কলেজের স্নাতক স্তরে পাঠরত অবিবাহিতা ছাত্রীদের মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে।

যদিও এই টাকা একসঙ্গে দেবে না রাজ্য। তিনটি ধাপে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় বছরে যোগ্য কলেজ ছাত্রীরা ১৭ হাজার টাকা করে পাবেন। তৃতীয় বছরে মিলবে ১৬ হাজার টাকা।

ভগিনী নিবেদিতা প্রকল্পের ঘোষণা হলেও প্রকল্পের বিস্তারিত গাইডলাইন এখনও প্রকাশ করেনি রাজ্য সরকার। প্রকল্পে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি থেকে শুরু করে আবেদন পদ্ধতি, কোনও কিছুর বিষয়েই জানানো হয়নি।

Bhagini Nivedita Scheme

তবে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পে অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ভগিনী নিবেদিতা প্রকল্পের ক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও রাজ্যের ঘোষণার পরেই সবটা নিশ্চিত করে বলা যাবে।