মহালয়ার দিন ট্রেন চলাচলে বড় সমস্যা, ১৪ ঘণ্টা ব্যাহত হবে পরিষেবা

Published on:

Published on:

Indian Railways train services disrupted for 14 hours
Follow

বাংলা হান্ট ডেস্ক: মহালয়া উপলক্ষে সার্কুলার লাইনে অর্থাৎ চক্ররেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল পূর্ব রেল। মহালয়ার এই ভোরবেলা থেকে বহু মানুষ গঙ্গাস্নান করতে আসেন। সে বিষয়কে মাথায় রেখে চক্ররেল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলের তরফ থেকে (Indian Railways)। রেলের তরফ থেকে জানানো হয়েছে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ডেপুটি কমিশন অফ পুলিশ, বন্দর বিভাগ শনিবার ভোর ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চক্র রেলওয়ে পরিষেবা বন্ধ রাখার অনুরোধ করেছেন। যার ফলে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

১৪ ঘণ্টা ব্যাহত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা (Indian Railways)

এই রেল পরিষেবায় যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা এক নজরে দেখে নিন (Indian Railways)। ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল টালা হয়ে(টালা-তে থেমে যাবে সকাল ৭.৪১ মিনিটে)। ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে থেমে যাবে সকাল ৯.৪৮ মিনিটে)।

Indian Railways train services disrupted for 14 hours

আরও পড়ুন: PAN কার্ড আপডেট করতে আর অফিসে যাওয়ার দরকার নেই? জানুন নিয়ম

৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১০.৪৫ মিনিটে থেমে যাবে)। ৩০৩৪৬ বনগাঁও জংশন-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১১.৫১ মিনিটে থেমে যাবে)। ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে বিকেল ৪.৩৪ মিনিটে থেমে যাবে)। ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ জং. লোকাল টালা হয়ে (টালা-তে বিকেল ৪.১৪ মিনিটে থেমে যাবে)। ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৬.৫৮ মিনিটে থেমে যাবে)।

পাশাপাশি তালা থাকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে ট্রেনগুলোর তা হল- ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জং. লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ৮.৩০ মিনিটে)। ৩০১২১ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১১.৪১ মিনিটে)। ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে (টালা-তে দুপুর ১২.৩২ মিনিটে)।

৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে (টালা-তে দুপুর ১.৩৬ মিনিটে)। ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৬.১২ মিনিটে)। ৩০১১১ বালিগঞ্জ জং-ব্যারাকপুর লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে)। ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে (টালা-তে রাত্রি ৮.৪৭ মিনিটে)।‌ পাশাপাশি ৩০৩৪৪ বনগাঁও জং.-মাঝেরহাট লোকাল টালা হয়ে (বারাসাতে সকাল ৮.৩৫ মিনিটে থেমে যাবে) এছাড়াও, মাঝেরহাট লাইনে বহু ট্রেনের রুট বদল করে দিয়েছে পূর্ব রেল (Indian Railways)।