ষষ্ঠীর আগেই মিলবে ২০ শতাংশ অতিরিক্ত DA সহ অগ্রিম বেতন! পুলিশকর্মীদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced police personnel to receive Dearness Allowance and advance salary before Sasthi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পুলিশি পরিকাঠামো ঢেলে সাজাতে শুরু করেছে বিজেপি সরকার। শনিবার ব্রিগেড গ্রাউন্ডে রাজ্য পুলিশের এমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের জন্য নতুন ৪৫০টি গাড়ি ও ৪৫০টি বাইকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই রাজ্যের পুলিশকর্মীরা ডিএ (Dearness Allowance) সহ অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন সেই ঘোষণাও করেন তিনি।

পুলিশকর্মীদের ডিএ সহ অগ্রিম বেতন নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও মজবুত করতে এদিন ৯০০টি পুলিশ গাড়ি ও বাইকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১১২ নম্বরটিও চালু করেন তিনি। অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ, জরুরি অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হওয়া ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য।

আরও পড়ুনঃ জেন জি-র মন জয়ে রাজ্যে চালু নেক্সট জেন পোস্ট অফিস! কী কী সুবিধা মিলবে জানুন

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পুলিশকর্মীদের বর্ধিত ডিএ ও অগ্রিম বেতন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমার পুলিশকর্মী বন্ধুরা ২০ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা সহ অক্টোবর মাসের অগ্রিম বেতন মহাষষ্ঠীর আগেই পেয়ে যাবেন।“

এর আগে সেপ্টেম্বর মাসে ভবানী ভবনে আয়োজিত পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়েও বর্ধিত ডিএ ও অক্টোবরের বেতন নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি বলেছিলেন, “কেন্দ্রের সঙ্গে ৪২ শতাংশ ডিএ ফারাক ছিল। একদিনে পারব না, তবে সময় দিতে হবে। অক্টোবর মাসে ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। অর্থ সচিবকে আমি বলে দিয়েছি, পুজোর আগে পুজোর মাসে ২০ শতাংশ ডিএ সহ অগ্রিম বেতন দিতে।“

Suvendu Adhikari

এবার মহালয়ার দিন পুলিশকর্মীদের বর্ধিত ডিএ সহ অগ্রিম বেতন নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাষষ্ঠীর আগেই পুলিশকর্মীরা ২০ শতাংশ বর্ধিত ডিএ সহ অগ্রিম বেতন পেয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।