বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২০২৬-২৭ অর্থবর্ষে উপভোক্তাদের বিনামূল্যে ২টি রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder) দেওয়া হবে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও সুখবর রয়েছে। এবার থেকে তাঁদের বছরে ২টির বদলে ৩টি করে শাড়ি দেওয়া হবে।
কবে পাবেন বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder)?
উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উজ্জ্বলা যোজনার উপভোক্তারা বছরে ২টি গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder) বিনামূল্যে পাবেন। তবে দুটি সিলিন্ডার একসঙ্গে দেওয়া হবে না। দুটি আলাদা সময়ে দেওয়া হবে এই সুবিধা। প্রথম সিলিন্ডার দেওয়া হবে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় সিলিন্ডার দেওয়া হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে।
তবে এই সুবিধা (LPG Cylinder) পেতে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য আপডেট করা থাকতে হবে। সেই সঙ্গে রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্রয়োজনীয় লিঙ্কও থাকতে হবে। এই শর্তগুলি পূরণ করা জরুরি।
অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন ৩টি করে শাড়ি
অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও নতুন সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এতদিন বছরে ২টি করে শাড়ি দেওয়া হত। এবার থেকে তাঁরা বছরে ৩টি করে শাড়ি পাবেন। রাজ্যের মোট ৩ লক্ষ ৮০ হাজার ২৯০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী এই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ নদিয়ার মহিলাদের জন্য ২৬০ কোটি টাকার ঋণ, বড় উদ্যোগ প্রশাসনের
সরকারের হিসাব অনুযায়ী, এই দুটি প্রকল্প চালাতে মোট ২১৬১.৮০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে ২১৪২ কোটি টাকা খরচ হবে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder) দেওয়ার জন্য। অর্থাৎ, উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের গ্যাস দেওয়া এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের শাড়ি দেওয়ার জন্য বড় অঙ্কের টাকা খরচ করবে উত্তরপ্রদেশ সরকার।













