বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতোই এগিয়ে চলেছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। প্রতি মাসে সরকারি এই প্রকল্পে জুড়ছে লক্ষ লক্ষ নতুন উপভোক্তা। সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। তবে যাঁরা এখনও পাননি, তারা কবে পাবেন? এই নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা নিয়ে স্বস্তির বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকে। সেই সময় সবমিলিয়ে বাংলার দেড় কোটিরও বেশি উপভোক্তা ৩০০০ টাকা করে পেলেও এখনও অভিযোগ উঠছে, লক্ষ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত। এক কিস্তিরও টাকা তারা পাননি।
অভিযোগ, ঠিকমতো ফর্ম পূরণ করে, যোগ্য হয়েও সরকারি টাকা মেলেনি। যা নিয়ে দিকে দিকে বিক্ষোভের পরিস্থিতি। এবার এই সকল আবেদনকারীদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। গত মাসের শেষে বর্ধমানে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ফ্রি-তে মিলবে ২টি LPG সিলিন্ডার, জানুয়ারিতেও পাবেন গ্যাস! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
তিনি জানান, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্ধমানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সেই সময় বলেন, যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বঞ্চিতরা। পরের সপ্তাহে পুজো। তার আগেই অক্টোবর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে।













