অন্নপূর্ণা যোজনার টাকায় প্রথমবার দুর্গাপুজো গ্রামে, আনন্দে আত্মহারা চাপালির মহিলারা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকায় উমার আরাধনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে আসছে। অন্নপূর্ণার টাকা দিয়েই বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া মিনাখাঁর চাপালি এবং হিঙ্গলগঞ্জের দুলদুলি পূর্বপাড়ার মহিলারাও নিয়েছেন দুর্গাপুজোর (Durga Puja 2026) উদ্যোগ। এই দুই গ্রামের সাধারণ মহিলারা নিজেদের এক মাসের অন্নপূর্ণা যোজনার ৩০০০ হাজার টাকা তুলে দিয়েছেন।

মা দুর্গার পুজোর অন্নপূর্ণার টাকায় | Annapurna Yojana

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। এবার সেই টাকায় মা দুর্গার আরাধনার উদ্যোগ নিলেন মিনাখাঁর চাপালি এবং হিঙ্গলগঞ্জের দুলদুলি পূর্বপাড়ার মহিলারা।

উত্তর ২৪ পরগনা জেলার চাপালি গ্রামের অধিকাংশ মানুষ চাষবাস ও ভেড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই প্রত্যন্ত গ্রাম এর আগে কখনও দুর্গাপুজো দেখেনি। তবে এবার তা সম্ভব হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকায়। গ্রামের মহিলারাই এই পুজোর উদ্যোক্তা। তাঁদের উদ্যোগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

একইভাবে হিঙ্গলগঞ্জের দুলদুলির পূর্বপাড়ার মহিলারাও অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েই পুজোর আয়োজন করেছেন। এর আগে দু’বছর আশেপাশে চাঁদা তুলে কোনোরকমে পুজো হত। তবে এবার অন্নপূর্ণা থাকায় মা দুর্গার আরাধনা মনের মতো করে করতে পারছেন এই মহিলারা।

annapurna yojana(116)

আরও পড়ুন: ‘বকেয়া ডিএ মামলায় সরকার ও কর্মচারী দুটি পক্ষ কিন্তু..,’ ক্ষোভ উগরে দিয়ে পদক্ষেপ ভাস্কর ঘোষদের

মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে নারী শক্তির জয় হয়েছে। মায়ের অন্নপূর্ণা ভান্ডারের টাকায় দুর্গাপুজো করছেন। এর থেকে আনন্দের আর কী হতে পারে?’ রাজ্য সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজন করতে পেরে বেজায় খুশি মহিলারাও।