৩০০০ ঢাকের তালে বিশ্বজয়! মহালয়ার অনুষ্ঠানেই গিনেস বুকে কলকাতা

Published on:

Published on:

Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরল কলকাতা (Kolkata)। মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে একসঙ্গে ৩ হাজার ঢাকির বাজনা গড়ল নতুন নজির। এই বিশেষ পরিবেশনা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা ঢাকের ঐতিহ্য এবার আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল। এই উপলক্ষে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র তুলে দেন রাজ্যের মুখ্যসচিব।

Kolkata : মহালয়ার সন্ধ্যায় ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠান

শনিবার বিকেল থেকেই ইডেন গার্ডেন্সে শুরু হয় মহালয়ার অনুষ্ঠান। বাংলার লোকসংস্কৃতি, আদিবাসী নাচ, শিল্পীদের গান এবং ঢাকের আওয়াজে উৎসবের পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন লগ্নজিতা চক্রবর্তী ও ইমন চক্রবর্তী। পাশাপাশি, ড্রোনের আলোয় রাতের আকাশে ফুটিয়ে তোলা হয় দুর্গার অবয়ব। আলোর নানা কারুকাজ এবং আতসবাজিও অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দেয়।

তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল একসঙ্গে ৩ হাজার ঢাকির বাজনা। তাঁদের সমবেত পরিবেশনাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। দুর্গাপুজোর অন্যতম পরিচিত ঐতিহ্য ঢাকের বাজনা যে বাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, এই আয়োজনের মাধ্যমে তা আরও একবার সামনে এল।

ইডেন গার্ডেন্সের পাশাপাশি রেড রোডেও ছিল বিশেষ আয়োজন। রাজ্যের বিভিন্ন জেলার সংস্কৃতি তুলে ধরে সাজানো হয়েছিল সংলগ্ন এলাকা। সেখান থেকে হেঁটে ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, মন্ত্রী এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ।

আরও পড়ুনঃ স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দিতে হবে! কাদের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন?

উল্লেখ্য, দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার (Kolkata) উৎসবের পরিচিতি বহু দিনের। এবার মহালয়ার সন্ধ্যায় ৩ হাজার ঢাকির একসঙ্গে বাজনা সেই পরিচিতিতে নতুন মাত্রা যোগ করল। বাংলার ঐতিহ্যবাহী ঢাক এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।